December 17, 2025, 8:50 am

সংবাদ শিরোনাম
শিশু সাজিদের বাবা আমি বিচার চাই, আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি সিলেট বিভাগের কোন আসনে সহকারি রিটার্নি কর্মকর্তার দায়িত্বে কারা হাদির ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার এক যুগ পর মৌলভীবাজার চেম্বারে পূর্ণাঙ্গ নির্বাচন: নেতৃত্বে নতুন ভারসাম্য জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান

রাজশাহীতে বৃদ্ধের বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজশাহীতে বৃদ্ধের বস্তাবন্দি লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক                            

 

রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বাগমারায় পুকুর থেকে বৃদ্ধের বস্তাবন্দি লাশ উদ্ধার একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় আনিছার রহমান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই পুকুরে লাশটি ভেসে ওঠে পরে খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে যায় বর্তমানে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আনিছারকে হত্যার পর বস্তাবন্দি করে লাশ পুকুরের মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা রাজশাহীর বাগমারা থানার ওসি নাসিম আহমেদ জানান, নিহত আনিছার রহমান তাবলিগ জামাতের কর্মী ছিল ছাড়া ভ্যান চালিয়ে জীবনজীবিকা নির্বাহ করতেন দুদিন আগে জামাত থেকে এসেছিলেন তিনি গতকাল শুক্রবার ভোরে ফজরের নামায পড়তে বাড়ি থেকে বের হন আনিছার রহমান এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে আর খুঁজে পাচ্ছিলেন না দুপুরের জুমআ নামাজের পর বাড়ি পাশের পুকুরে একটি বস্তা ভেসে ওঠে পরে স্থানীয়রা থানায় খবর দেন বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় আনিসার রহমানের লাশ উদ্ধার করে তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি জানতে চাইলে বাগমারা থানার ওসি নাসিম আহমেদ বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পরই বোঝা যাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কী না তাই এখনই আনিছারকে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবেনা এজন্য সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে এই ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা

Share Button

     এ জাতীয় আরো খবর