April 13, 2026, 11:00 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

অনাকাক্সিক্ষত রেকর্ড গড়লেন ইমরুল

অনাকাক্সিক্ষত রেকর্ড গড়লেন ইমরুল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

কাইল জার্ভিসের দারুণ ডেলিভারিতে রেজিস চাকাভার দুর্দান্ত ক্যাচ। টেস্ট ক্যারিয়ারে শূন্য রানে আউট হওয়ার স্বাদ ইমরুল কায়েস পেলেন চতুর্থবার। কিন্তু এই শূন্য তাকে এনে দিল এমন এক রেকর্ড, যেটি তিনি চাননি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৬ বল খেলেও রানের দেখা পাননি ইমরুল। বাংলাদেশের কোনো ওপেনারের সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এটিই।

ইমরুলের আগে দীর্ঘদিন এই রেকর্ডটি ছিল হান্নান সরকারের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে গ্লেন ম্যাকগ্রার বলে আউট হয়েছিলেন ১৩ বল খেলে শূন্য রানে।

১২ বল খেলে শূন্য রানে আউট হওয়ার স্বাদ পেয়েছেন বাংলাদেশের দুই ওপেনার। ২০০১ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে আল শাহরিয়ার, ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে শামসুর রহমান।

সব পজিশন মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড মঞ্জুরুল ইসলামের। ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে এই বাঁহাতি পেসার আউট হয়েছিলেন ৩৯ বলে শূন্য রানে।

ওপেনিংয়ে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার বিশ্বরেকর্ড নিউ জিল্যান্ডের ড্যারিন মারির। ১১৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ডানেডিন টেস্টে শূন্য করেছিলেন ৩৯ বল খেলে। ২০০০ সালে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে শূন্য করেছিলেন জিম্বাবুয়ের ট্রেভর গ্রিপার।

Share Button

     এ জাতীয় আরো খবর