April 14, 2026, 12:13 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

এবার ভক্তকে দেশ ছাড়তে বললেন কোহলি

এবার ভক্তকে দেশ ছাড়তে বললেন কোহলি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জন্মদিনে নতুন অ্যাপ লঞ্চ করেন বিরাট কোহলি। সেই অ্যাপ-এর মাধ্যমেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করছিলেন ভারতীয় দলের অধিনায়ক। আর সেখানেই বিপত্তি। ভক্তদের প্রশংসা বিরাট দুই হাত ভরে নিলেন। কিন্তু সমালোচনা হজম করতে পারলেন না। বিরূপ প্রতিক্রিয়া জাহির করে ফেললেন প্রকাশ্যেই।

দেশের অধিনায়কের এমন ধৈর্যচ্যুতি অবশ্য ভাল চোখে দেখলেন না ক্রিকেটপ্রেমীরা। মাঠে দেশের জন্য দারুণ নৈপুণ্য দেখানো বিরাটকেও তুলোধনা করতে ছাড়লেন না তারা। একদিকে বিরাট। অন্যদিকে বিস্তৃত ভক্তকূল। লড়াইয়ে সরগরম হয়ে উঠল সোশ্যাল মিডিয়া।

এক ভক্তের টুইট পড়ছিলেন বিরাট। তাতে লেখা ছিল, বিরাট কোহলির ব্যাটিংয়ে আমি কিছু স্পেশাল দেখতে পাই না। ভারতীয়দের থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখতে আমি বেশি পছন্দ করি।

সেই ক্রিকেটপ্রমীর এমন মন্তব্য মোটেও ভালভাবে নেননি বিরাট। ক্ষোভের বশে তাকে বললেন, আমার মনে হয় আপনার অন্য কোনও দেশে গিয়ে থাকা উচিত। আপনি এই দেশে বসবাস করবেন আর অন্য দেশকে ভালবাসবেন! আমি আমাকে পছন্দ না-ই করতে পারেন। তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় আপনার এই দেশ থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে থাকা উচিত। আপনি সবার আগে নিজের অগ্রাধিকার ঠিক করুন।

এক ক্রিকেট-ভক্তের কথা কোহলির পছন্দ না-ই হতে পারে। কিন্তু তার জন্য তিনি কাউকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিতে পারেন না। এই দাবি তুলেই একদল সমর্থক বিরাটের কথার বিরোধিতা শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই বিরোধিতা তীব্র আকার নেয়।

এক টুইটারে একজন লেখেন, আমি নিজের অগ্রাধিকার ঠিক করে ফেলেছি। আমেরিকায় চলে যাব আমি। কারণ, আমি ক্রিকেট খেলাটাই পছন্দ করি না। একজন তো সরাসরি লেখেন, কাউকে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার অধিকার তোমার নেই বিরাট। একের পর এক টুইট-বোমার বিধ্বস্ত করা হয় কোহলিকে।

এক ভারতীয় সাংবাদিক লিখেছেন, অস্ট্রেলিয় ব্যাটসম্যানদের পছন্দ করার জন্য যদি একজন ভারতীয়কে দেশ ছাড়তে হয়ে, তাহলে দেশ ছাড়তে হবে বিরাটকেও! কারণ, বিরাট কোহলি নিজে তো টেনিস তারকা রজার ফেদেরার ফ্যান।

Share Button

     এ জাতীয় আরো খবর