April 23, 2026, 7:16 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

ভারতে চালক ছাড়াই চলল রেলের ইঞ্জিন

ভারতে চালক ছাড়াই চলল রেলের ইঞ্জিন

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

চালক ছাড়াই রেললাইন ধরে ছুটে চলেছে ইঞ্জিন আর বাইক নিয়ে চলন্ত ইঞ্জিনের পিছু নিলেন চালক । এমনই ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের ওয়াদি জংশন স্টেশনে ।

প্রায় ১৩ কিলোমিটার যাওয়ার পর ইঞ্জিনটি থামালেন চালক ।

ভারতীয় রেল সূত্রে জানা যায়,  গুলবর্গা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ওয়াদি। গত বুধবার দুপুরে ওয়াদি স্টেশনে এসে পৌঁছায় মুম্বইগামী মুম্বই মেল।  ওয়াদি থেকে মহারাষ্ট্রে শোলাপুর পর্যন্ত লাইনে বৈদ্যুতিকরণের কাজ এখনও শেষ না হওয়ায় ওই রুটে সমস্ত ট্রেনই ডিজেল ইঞ্জিনে চলে।

তাই ওয়াদি স্টেশনে মুম্বাই মেলেরও ইলেকট্রিক ইঞ্জিনটি খুলে ডিজেল ইঞ্জিন লাগানো হয়। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। লাইনে দাঁড়িয়েছিল ইলেকট্রিক ইঞ্জিনটি। চালকও নেমে গিয়েছিলেন। কিন্তু, আচমকাই সকলের নজর এড়িয়ে চলতে শুরু করে ইঞ্জিনটি! বিষয়টি নজরে আসতেই প্রথমেই ওয়াদি পরবর্তী বেশ কয়েকটি স্টেশনে লাইন ও সিগন্যাল ফাঁকা রাখার বার্তা পাঠানো হয়। এরপর ওয়াদি স্টেশনের স্টেশন ম্যানেজার ও ইঞ্জিনের চালক একটি বাইক নিয়ে চলন্ত ইঞ্জিনের পিছনে ধাওয়া করেন।  প্রায় ১৩ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর, নিজে থেকেই ইঞ্জিনের গতি কিছুটা কমে যায়। তখনই কোনওমতে ইঞ্জিন উঠে চালক এবং সেটি থামান।

Share Button

     এ জাতীয় আরো খবর