January 19, 2026, 2:43 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

শি জিন পিংয়ের প্রশংসায় ট্রাম্প

শি জিন পিংয়ের প্রশংসায় ট্রাম্প

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন এবং সেদেশের প্রেসিডেন্ট শি জিন পিং-এর প্রশংসা করলেন। এশিয়া সফরের অংশ হিসেবে গত বুধবার চীনে পৌঁছান ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার বেইজিং এ ব্যবসায়ী নেতাদের সামনে যৌথভাবে হাজির হন তিনি ও জিনপিং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া ও বাণিজ্য ইস্যুতে বিভিন্ন সময়ে ট্রাম্পকে চীনের সমালোচনা করতে দেখা গেলেও গতকাল বৃহস্পতিবার বেইজিং এ তার কণ্ঠে শোনা গেলো ভিন্ন সুর। ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির জন্য চীনকে দায়ী মনে করেন না; বরং এর জন্য আগের মার্কিন প্রশাসন দায়ী। তিনি বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক ‘খুব একপেশে এবং অন্যায্য।’ তবে সঙ্গে সঙ্গে তিনি বলেন: ‘আমি চীনকে দোষ দিচ্ছি না। কোনও দেশের সংকটের সুযোগকে কাজে লাগিয়ে অন্য কোনও দেশ যদি তার জনগণের সুবিধা নিশ্চিত করে তবে সে দেশকে কি দোষ দেওয়া যায়? আমি এ ক্ষেত্রে চীনকে বিশাল কৃতিত্ব দেব।’ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের আগে থেকে চীনবিরোধী বক্তব্য দিয়ে আসছেন ট্রাম্প। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নিয়েও সমালোচনা করেছেন তিনি। চীন যুক্তরাষ্ট্রের চাকরির বাজার নষ্ট করছে বলেও অভিযোগ করতেন তিনি। তবে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প কেবল চীনেরই প্রশংসা করেননি, বার বার করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এরও প্রশংসা করেছেন তিনি। একপর্যায়ে ট্রাম্প শি জিনপিংকে বলে ফেলেন: ‘আপনি খুব বিশেষ একজন মানুষ’। উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি আরোপসহ বিভিন্ন তৎপরতার জন্য শি কে ধন্যবাদ জানান ট্রাম্প। আতিথেয়তার জন্য টুইটারেও শি জিনপিং ও তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Share Button

     এ জাতীয় আরো খবর