April 14, 2026, 12:13 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পরীক্ষা-নিরীক্ষা নয় প্রথম টেস্টে: মাহমুদউল্লাহ

পরীক্ষা-নিরীক্ষা নয় প্রথম টেস্টে: মাহমুদউল্লাহ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতি একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ করে দিয়েছে বাংলাদেশকে। সেই সুযোগ দ্বিতীয় টেস্টে নিতে চান মাহমুদউল্লাহ। অধিনায়ক জানিয়েছেন, জয় দিয়ে সিরিজ শুরু করতে সম্ভাব্য সেরা একাদশ নিয়ে প্রথম টেস্টে মাঠে নামবেন তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে সকাল সাড়ে নয়টায়। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানান, উইকেট অনুযায়ী সেরা একাদশ সাজানোর দিকে তাদের মনোযোগ।

“প্রথম ম্যাচে আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে খেলব। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। আর আমরা সব সময় বিশ্বাস করি যে, আমাদের শুরুটা যখন ভালো হয়, আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। তো সেরা একাদশটিই খেলার সুযোগ পাবে। কোনো পরীক্ষা-নিরীক্ষা হলে সেটা দ্বিতীয় টেস্টে হতে পারে।”

একাদশ নিয়ে দিলেন না কোনো আভাস। কম্বিনেশন নিয়ে রহস্য রেখে দিলেন বাংলাদেশ অধিনায়ক।

“আজ সকালে উইকেট দেখেছি। আগামীকাল সকালেও দেখব। কিছুটা ড্রাই আছে এই মুহূর্তে। মাঝে কিছু ঘাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা খুব একটা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আমরা দুই পেসার ও দুই স্পিনার কিংবা তিন স্পিনার ও এক পেসার নিয়েও খেলতে পারি।”

এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো টেস্ট দলে আছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক ও সৈয়দ খালেদ আহমেদ। তাদের ডাক পাওয়ায় অবাক হওয়ার মতো কিছু দেখেন না অধিনায়ক।

“আমার মনে হয়, ওরা যেভাবে পারফরম্যান্স করছে টেস্ট স্কোয়াডে তাদের একটা সুযোগ প্রাপ্য। অপু-মিঠুন দুজনই সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে আছে। ওই আত্মবিশ্বাসটা যদি টেস্ট ক্রিকেটে নিয়ে আসতে পারে তাহলে ওরা ভালো করতে পারবে।”

ম্যাচের দিন সকালে কম্বিনেশন ঠিক করবে বাংলাদেশ। সেই সময়েই নির্ধারণ হবে ঘরের মাঠের টেস্ট অভিষেকে খেলার অপেক্ষায় থাকা দুই পেসার আবু জায়েদ চৌধুরী ও খালেদের ভাগ্য।

“(আবু জায়েদ) রাহি ওয়েস্ট ইন্ডিজ সফরেও বেশ ভালো পারফর্ম করেছে। আমি মনে করি, সে সুযোগ পাওয়ার দাবিদার। আর খালেদ বাংলাদেশের জন্য সম্ভাবনাময় তরুণ পেসার। তার বলে গতি আছে আর সুইংও করাতে পারে। সে ভবিষ্যতের জন্য খুব ভালো সম্পদ হতে পারে।”

সাকিবের অনুপস্থিতিতে দেশের মাটিতে আরও একটি টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। মাঠে নামার আগে দলের সেরা দুই খেলোয়াড় সাকিব-তামিমের অভাব অনুভব করছেন এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান।

“সাকিব সব সময় আপনাকে একাদশে একটা ভারসাম্য এনে দেয়। সাকিব যেহেতু নেই তাই আমাদের বাড়তি বোলার কিংবা ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে। সাকিব থাকলে দলের ভারসাম্য নিয়ে বেশি চিন্তা করতে হয় না।”

“তামিম-সাকিব যেহেতু নেই সবার জন্য এটা সমান সুযোগ। আমার জন্যও তাই। আমরা সুযোগটাকে কিভাবে দেখছি এবং আমরা কতটুকু উদগ্রীব আছি পারফর্ম করার জন্য সেটা দেখার বিষয়। এই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। খেলোয়াড়রা সবাই সুযোগের অপেক্ষায় আছে এবং সবাই ভালো পারফরম্যান্সের জন্য অপেক্ষা করছে।”

দেশের কোনো টেস্ট ভেন্যুর অভিষেক জয় দিয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ। সেই আক্ষেপ এবার দূর করতে চান মাহমুদউল্লাহ।

“এই ভেন্যু অনেক সুন্দর। আমরা সবাই জয় দিয়ে এই ভেন্যুর টেস্ট অভিষেক উদযাপন করতে চাইব।”

Share Button

     এ জাতীয় আরো খবর