মো: মানিক-চিরিরবন্দর (দিনাজপুর)প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় দিনাজপুর চিরিরবন্দরে জে, এস, সি ও জে, ডি, সি পরীক্ষার ১ম দিনে নকল মুক্ত পরিবেশে সুষ্টুও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ১লা নভেম্বর বৃহস্পতিবার চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়, আলোকডিহি জে বি উচ্চ বিদ্যালয়, আমতলী বহুমূখী বিদ্যালয়, খোচনা এস সি স্কুল এন্ড কলেজ, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়, নান্দেড়াই দারুল হুদা কামিল মাদরাসা, জয়পুর ফতেহ আলী কামিল মাদরাসা সহ মোট ৭টি কেন্দ্রে জে, এস, সি ও জে, ডি, সি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০৬৫ জন। অনুপস্থিত সংখ্যা ৮০ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন। নকল মুক্ত পরীক্ষার জন্য চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন এবং নকল মুক্ত পরীক্ষা পরিবেশ সৃষ্টি করেন। পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা সুষ্টুও শান্তিপূর্ণ পরীক্ষার সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। বিগত বছরের চেয়ে দর্শনার্থীর সংখ্যা খুবই কম। জয়পুর ফতেহ আলী কামিল মাদরাসা কেন্দ্র ঘুরে একাধিক পরীক্ষার্থীর অভিভাবকেরা জানান, জয়পুর ফতেহ আলী মাদরাসা সহ চিরিরবন্দরের পরীক্ষা কেন্দ্রগুলোতে ইতিপূর্বে নকল মুক্ত ছিল। এবার নকলের কোন কথাই নেই। পরীক্ষা চলাকালীণ ফটোষ্ট্যাট মেশিনের দোকানগুলো বন্ধ ছিল। বাহিরে কোন প্রকার গোলযোগ ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের অংশীদারদের ধন্যবাদ, আপনি প্রতিটি পছন্দ এবং বাজেটের সাথে মানানসই করার জন্য অনলাইনে ties খুঁজে পেতে পারেন, বাজেট থেকে শুরু করে টপ-অফ-দ্য-রেঞ্জ পর্যন্ত সুপার স্টাইলিশ মডেল।
প্রাইভেট ডিটেকটিভ/০১ নভেম্বর ২০১৮/ইকবাল