April 16, 2026, 3:24 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মোস্তাফিজ যোগ দিচ্ছেন বুধবার দলের সঙ্গে

মোস্তাফিজ যোগ দিচ্ছেন বুধবার দলের সঙ্গে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজে অংশ নিতে স্বাগতিক বাংলাদেশ দলের সিংহভাগ সদস্যই গেল শনিবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম থেকে ঢাকা এসে বিমানবন্দর থেকেই সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। বাকি ছিলেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু। যদিও একমাত্র মোস্তাফিজ ছাড়া বাকি তিনজনই গেল ২৮ অক্টোবর (রোববার) সিলেটের বিমান ধরেছেন। কিন্তু ফিজের যাওয়া হয়ে ওঠেনি।

মোস্তাফিজ মূলত ঢাকায় থেকে গেছেন তার হাতের কনুইয়ের স্ক্যানের জন্য। যেহেতু সেখানে চোট ছিলো তাই ঝুঁকি না নিয়ে বিসিবি মেডিকেলের পরামর্শক্রমে হাতে স্ক্যান করিয়েছেন। তবে আশার কথা হলো বড় ধরনের চোট ধরা পড়েনি। হালকা চোট চারদিন পুনর্বাসন শেষে পুরোপুরি ঠিক হয়ে যাবে বলে আশা করছে বিসিবি মেডিকেল বিভাগ।

গত তিনদিন মিরপুর শের-ই-বাংলায় ইনজুরির পুনর্বাসনের পাশাপাশি জিমও করেছেন এই টাইগার বাঁহাতি পেসার। সবকিছু ঠিক থাকলে সফরকারীদের বিপক্ষে প্রথম টেস্টে অংশ নিতে আগামিকাল বুধবার সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মোস্তাফিজ।

হ্যামিলটন মাসাকাদজাদের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে নিজেকে ততটা মেলে ধরতে পারেননি এই কাটার স্পেশালিস্ট। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ২ উইকেট শিকারি ফিজ দ্বিতীয় ও তৃতীয় ওয়ানেডেতে ১টি করে উইকেট নিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর