February 11, 2026, 6:00 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

রোহিঙ্গা সংকট

রোহিঙ্গা সংকট

নিরাপত্তা পরিষদের বিবৃতিতে নাখোশ সু চি

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

রোহিঙ্গা সংকট নিয়ে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া বিবৃতিটি নিয়ে মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি আপত্তি জানিয়েছেন। এ বিবৃতির কারণে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া প্রশ্নে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের আলোচনা ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। গতকাল বুধবার মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এমন সতর্কতা দেওয়া হয়। সংকট সমাধান প্রচেষ্টায় বহুপক্ষের অংশগ্রহণ নিয়ে অনিচ্ছা প্রকাশ করা হয় ওই বিবৃতিতে। দাবি করা হয়, একমাত্র দ্বিপাক্ষিকভাবেই এ সংকটের সমাধান করা সম্ভব। রোহিঙ্গা সংকটের অবসানের জন্য গত সোমবার নিরাপত্তা পরিষদে আলোচনার পর সর্বসম্মতভাবে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে রাখাইন অঙ্গরাজ্যে মানবাধিকার পরিস্থিতির লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানানো হয় এবং সেখানে সেনাবাহিনী যেন আর অতিরিক্ত বল প্রয়োগ না করে তা নিশ্চিত করতে আহ্বান জানানো হয়। এর জবাবে গতকাল বুধবার মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সু চির দফতর থেকে একটি বিবৃতি দেওয়া হয়।  বিবৃতিতে সতর্ক করে বলা হয়, নিরাপত্তা পরিষদের ওই বিবৃতি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান আলোচনাকে ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ করতে পারে। এ সংকটের সমাধান কেবল দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সম্ভব এবং এ বিষয়কে নিরাপত্তা পরিষদ এড়িয়ে গেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বিবৃতিতে দাবি করা হয়, এ বিষয়ে মিয়ানমার ও বাংলাদেশের আলোচনা ‘মসৃণভাবে ও প্রত্যাশা অনুযায়ীই’ চলছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে আগামি ১৬ ও ১৭ নভেম্বর মিয়ানমার সফরের আমন্ত্রণ জানানোর কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। অবশ্য বাংলাদেশি কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ সফর আরও পরে হতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর