April 8, 2026, 10:41 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত-১৫

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত-১৫

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সাতক্ষীরার কলারোয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশু নিহত ও উপজেলা নির্বাচন অফিসারসহ ১০/১৫ জন যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর নাম রাজেষ (১০)। সে যশোরের শার্শা উপজেলার রামপুর গ্রামের বিুপদ মন্ডরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস নং-সিলেট-জ-১১-০৪৭৫ কলারোয়ার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় রাজেষ নামে ওই শিশু ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয় আরও ১০/১৫ জন যাত্রী। এর মধ্যে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর