April 8, 2026, 10:39 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে ঠাণ্ডাজনিত রোগে একদিনে হাসপাতালে ৭৫ শিশু

ঝিনাইদহে ঠাণ্ডাজনিত রোগে একদিনে হাসপাতালে ৭৫ শিশু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঝিনাইদহে নিউমোনিয়াসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৫ জন শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া গত তিন দিনে হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে ছয় শতাধিক শিশু। সরেজমিনে দেখা যায়, সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আটটি বেড থাকলেও রোগী ভর্তি রয়েছে ৭৫ জন। জায়গা না থাকায় একটি বেডে দুই শিশু বা বারান্দায় অনেক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলী জানান, প্রতিদিন গড়ে ২০০ শিশু হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের ভর্তি করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর