April 14, 2026, 7:25 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ জামাল হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। গতকাল বুধবার সকাল ১০টায় আনোয়ারার পিএবি সড়কের শোলকাটা রাস্তার মাথায় হোন্ডাসহ পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদব্য আইনে মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির গোয়েন্দা শাখার একটি দল আনোয়ারা শোলকাটা রাস্তার মাথায় অবস্থান নেয়। এরপর বাঁশখালী থেকে আসা একটি মোটর সাইকেল আরোহী জামাল হোসেনকে গ্রেফতার করে। পরে তার গাড়ি তল্লাশি করে ২হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ প্রসঙ্গে আনোয়ারা থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কী জানায়, তেলের ট্যাঙ্কিতে কৌশলে ইয়াবাগুলো রাখা হয়। গ্রেফতারকৃত জামাল হোসেন লোহাগাড়া উপজেলার ওয়াদের পাড়া গ্রামের আমির বক্সের পুত্র। অন্যদিকে এর আগে গত মঙ্গলবার রাত ১টায় আনোয়ারা থানার এস আই জালালের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার খোদ্দ গহিরা গ্রাম থেকে সাড়ে ৩শ’ পিস ইয়াবাসহ আবদুল রাজ্জাক (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে স্থানীয় মৃত আবদুস সোবহানের পুত্র।

Share Button

     এ জাতীয় আরো খবর