March 24, 2026, 3:44 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আন্তর্জাতিক বিরতি ইনজুরিগ্রস্ত খেলোয়াড়দের কাজে আসবে

আন্তর্জাতিক বিরতি ইনজুরিগ্রস্ত খেলোয়াড়দের কাজে আসবে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

 

ইনজুরি কাটিয়ে নিজেদের আবারো ফিট হিসেবে মাঠে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক বিরতিটা দলের তারকা খেলোয়াড়দের বেশ কাজে আসবে বলে মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেড বস হোসে মরিনহো। ইউনাইটেডের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বর্তমানে ইনজুরিতে রয়েছে। আর তাদের জন্য এই বিরতিটা অবশ্যই প্রয়োজনীয় ছিল বলে মরিনহোর বিশ্বাস।

মিডফিল্ডার মাইকেল ক্যারিক কাফ ও পল পগবা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে সেপ্টেম্বর থেকে বিশ্রামে রয়েছে। এদিকে জøাটান ইব্রাহিমোভিচ ও মার্কোস রোহো গত মৌসুমে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হবার পরে এখনো মাঠে ফিরতে পারেননি। বর্তমান চ্যাম্পিয়ন চেলসির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে মরিনহোর দল আন্তর্জাতিক বিরতিতে গেছে। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির থেকে আট পয়েন্ট পিছিয়ে বর্তমানে ইউনাইটেড প্রিমিয়ার লীগের টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

ক্লাবের ওয়েবসাইটে মরিনহো বলেছেন, ‘আশা করছি ইনজুরিতে থাকা খেলোয়াড়রা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন। এজন্য তাদের প্রতিদিনই কঠোর পরিশ্রম করতে হবে। পগবা, ইব্রা, রোহো, ফেলাইনি সবাই বেশ ভাল অবস্থায় আছে। আশা করছি বড়দিনের ছুটির আগেই তারা মাঠে ফিরতে পারবে।’

চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের চারটি ম্যাচেই জয়ী হয়ে নক আউট পর্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইউনাইটেড। এ ছাড়া লীগ কাপ শিরোপা পুনরুদ্ধারে তারা সঠিক পথেই আছে। ডিসেম্বরে সব মিলিয়ে ইউনাইটেড সর্বমোট নয়টি ম্যাচ খেলবে। আর সেই ম্যাচগুলোকে সামনে রেখে দলের তারকারা ফিরে আসবেন বলেই মরিনহো বিশ্বাস করেন। আন্তর্জাতিক বিরতির পরে আগামি ১৮ নভেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে রেড ডেভিলসরা আবারো ঘরোয়া লীগ শুরু করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর