April 8, 2026, 11:47 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর গৃহবধূর স্বজনদেরকে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর গৃহবধূর স্বজনদেরকে মারধরের অভিযোগ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের পর তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। সদর থানার এসআই খায়রুল আনাম জানান, গত রোববার রাত ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগরাবাড়ি গ্রামের মো. বাপ্পীর (২০) বিরুদ্ধে তারা এই অভিযোগ পেয়েছেন। বাপ্পী ওই গ্রামের আবদুর রশিদের ছেলে। ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক রোকেয়া সাত্তার বলেন, গৃহবধূকে ধর্ষণের নমুনা পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সন্ধ্যায় গৃহবধূর স্বামী বাড়ি থেকে বের হয়ে ধামের গান শুনতে গেলে ধর্ষণের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এসআই খায়রুল বলেন, গৃহবধূকে একা পেয়ে বাপ্পী তার ঘরে ঢুকে মুখ চেপে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে বাপ্পী পালিয়ে যান। গৃহবধূর শ্বশুর মো. দুলাল হোসেন অভিযোগ করেন, পরে আমরা এ ঘটনার প্রতিবাদ করলে বাপ্পীসহ তার লোকজন আমাদের মারধর করে। পুলিশ ঘটনা তদন্ত করছে জানিয়ে এসআই খায়রুল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর