January 21, 2026, 4:00 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

ইয়েমেন সীমান্ত বন্ধ করল সৌদি আরব

ইয়েমেন সীমান্ত বন্ধ করল সৌদি আরব

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেন-সংলগ্ন সীমান্ত বন্ধ করে দিয়েছে সৌদি আরব। গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত শনিবার ইয়েমেন সীমান্ত থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সৌদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় ধরা পড়ে ক্ষেপণাস্ত্রটি। এটি বিমানবন্দরে পৌঁছানোর একটু আগেই ধ্বংস করে দেওয়া হয়। এ হামলার জন্য ইরানকে দায়ী করছে সৌদি আরব। তাদের দাবি, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এই দুর্বল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলা সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতি বিদ্রোহীদের দ্বন্দ্বকে আরও উসকে দিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, সৌদি নেতৃত্বাধীন জোট এটিকে ইরানের শাসনতন্ত্রের একটি মারাত্মক সামরিক আগ্রাসন বা যুদ্ধের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সৌদি আরব। উত্তর-পূর্বাঞ্চলীয় রিয়াদে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলে নিশ্চিত করে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আকাশ, জল ও স্থলসীমান্ত বন্ধ করলেও ত্রাণ এবং মানবিক কর্মীদের প্রবেশ ও প্রস্থানের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। গত রোববার ইয়েমেনের সরকার-নিয়ন্ত্রিত এডেনের সামরিক ভবনে দুটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। রোববারই এ হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। আর এর এক দিন পরেই গতকাল সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিল সৌদি আরব। সূত্র : এএফপি।

Share Button

     এ জাতীয় আরো খবর