March 25, 2026, 8:09 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কাঠবাদাম খাবেন যেসব কারণে

কাঠবাদাম খাবেন যেসব কারণে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কাঠবাদাম সরাসরি বা পানিতে ভিজিয়ে যেভাবেই খান না কেনো এর শক্তি, ভিটামিন ও পুষ্টি নিয়ে কারও কোনো সংশয় নেই।

কাঠবাদামের স্বাস্থ্যোপকারিতা থাকার পরেও কীভাবে তা খাওয়া উচিত এই নিয়ে নানান ভুল ধারণা প্রচলিত আছে।

‘দা নিউট্রিশন রিসার্স আমন্ড বোর্ড অব ক্যালিফর্নিয়া’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক ডা. স্বতী কলঙ্কার কাঠবাদাম খাওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে জানান একটি পুষ্টিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে।

 

যে কারণে প্রতিদিন কাঠবাদাম খাবেন

কাঠবাদাম পুষ্টি উপাদান সমৃদ্ধ যা শরীরে নানান কাজে লাগে। এটা হৃদপি-ের জন্য ভালো। কারণ এটা সার্বিক কোলেস্টেরলের ‘লো-ডেনসিটি লিপোপ্রোটিন’ কমাতে সাহায্য করে। যা কোলেস্টেরলের খারাপ অংশ।

এছাড়া ভালো কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

এটা ডায়াবেটিস সৃষ্টিকারী হিমোগ্লবিন ‘এ ওয়ান সি’ কমায় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

ওজন নিয়ন্ত্রণে ও স্বাস্থ্যকর খাবার তালিকায় কাঠবাদাম খুব ভালো। কারণ এটা পেট ভরপুর রাখতে সাহায্য করে।

খোসা-সহ নাকি ছাড়া কাঠবাদাম খেতে হবে?

কাঠবাদাম অবশ্যই খোসা-সহ খেতে হবে। কারণ এতে আছে বহুমুখী গুণাগুণ। এটা পলিফেনলের ভালো উৎস এবং প্রাকৃতিক আঁশ সমৃদ্ধ।

রেফিজারেইটরে রাখলে এর পুষ্টিগুণ নষ্ট হয় কি?

রেফ্রিজারেইটরে রাখলে কাঠবাদামের পুষ্টিগুণে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না বরং এটা কাঠবাদামের স্থায়ীত্ব বাড়ায়।

ভাজা কাঠবাদামও কি স্বাস্থ্যকর?

কাঠবাদাম ভাজা হলে তা কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। ভাজার ফলে বাদামের পানির উপস্থিতি কমে যায়। তাই কাঠবাদামের পুষ্টি উপাদান জমাট বাঁধা অবস্থায় থাকে।

যেভাবেই খাওয়া হোক, প্রতিদিন একমুঠ বা কয়েকটা কাঠবাদাম খাওয়া শরীরের জন্য ভালো।

Share Button

     এ জাতীয় আরো খবর