April 13, 2026, 4:10 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বরিশালে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

বরিশালে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রহস্যজনকভাবে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে গতকাল সোমবার ময়নাতদন্ত ছাড়াই ওই ছাত্রীর লাশ দাফন করার জন্য একটি প্রভাবশালী মহল তোড়জোড় শুরু করায় বিষয়টি হত্যা না আত্মহত্যা এনিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার প্রত্যন্ত উত্তর সরিকল গ্রামের। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইলু হালাদারের কন্যা ও সরিকল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী সাদিয়া আক্তার (১৫) গত রোববার রাতে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পরে। গতকাল সোমবার সকালে ঘুম থেকে না ওঠায় তার (সাদিয়া) মা ওই কক্ষে গিয়ে মেয়েকে ডাকতে গিয়ে আড়ার সাথে ঝুলন্ত লাশ দেখে ডাকচিৎকার শুরু করে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সাদিয়ার পরিবার থেকে একবার বলা হয় এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তার মা গালিগালাজ করায় অভিমান করে সে (সাদিয়া) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আবার বলা হয়, শিক্ষকদের বকুনিতে আত্মহত্যা করেছে। একেক সময় একেক কথা বলায় বিষয়টি হত্যা না আত্মহত্যা এনিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর