মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে ছিলাইলত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে দপ্তরী-কাম-প্রহরী পদে ব্যাপক অনিয়ম, দূর্ণীতি, স্বজনপ্রীতি ও ও নিয়োগ বাণিজ্যর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার প্রার্থনা করে হুগলিয়া গ্রামের মোঃ সুলেমান মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় ১নং- রোকন উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিৎ কমিঠির সভাপতি-সচিব, বাছাই ও নিয়োগ কমিঠিসহ ১১জনকে বিবাদী করা হয়েছে। জানা
যায়, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় প্রশাসন-২ অধিশাখা কর্তৃক ছিলাইলত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী-কাম-প্রহরী পদে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বসবাসরত নাগরিক এবং উক্ত পদে জনবল নিয়োগের জন্য বিগত ১৭/০৩/২০১৮ইং তারিখে (স্বারক নং- ছিমাইসপ্রাবি/১/২০১৮ইং) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দরখাস্ত আহবানকারী ১৩জন ব্যক্তির মধ্যে যাছাই-বাছাই কমিঠি মোট ১০জন প্রার্থীকে বৈধ ঘোষনা করেন। বিগত ০৫/০৯/২০১৮ইং তারিখে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্টিত হয়। বিগত ২৭/০৯/২০১৮ইং ৩জনের প্যানেল থেকে, ১নং- কুঞ্জবন গ্রামের আব্দুল করিম এর পুত্র রোকন উদ্দিন, ২নং- হুগলিয়া গাংধার গ্রামের ফারুক মিয়ার পুত্র মোঃ সুলেমান মিয়া (মামলার বাদী) ও ৩নং- বেলতলী গ্রামের আব্দুল ছত্তার এর পুত্র রিপন মিয়াকে দপ্তরী-কাম-প্রহরী নিয়োগে অনুমোদন প্রদান করা হয়। ফলাফলে দেখা যায়, ক্যাচমেন্টের ভেতরে লোক থাকা সত্তেও ক্যাচমেন্টের বাহিরের প্রার্থী এবং কুঞ্জবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার লোক ১নং রোকন উদ্দিনকে সম্পূর্ণ বিধি বহির্ভূত নিয়োগ চুক্তি সম্পাদন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভীতিজনক প্রচারনা চালাচ্ছেন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প এর অর্থায়নে আউট সোর্সিংয়ের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী-কাম-প্রহরী নিয়োগ প্রদান করা হয়। ৩জনের প্যানেল থেকে অপেক্ষমান তালিকাভুক্ত ১নং (২নং মেধাক্রমভুক্ত) প্রার্থীকে এবং উক্ত প্রার্থী যোগদান না করলে ২নং (৩নং মেধাক্রমভুক্ত) প্রার্থীকে নীতিমালা অনুয়ায়ী নিয়োগ করা হয়ে থাকে। মোঃ সুলেমান মিয়া জানান- নিয়োগ নীতিমালা অমান্য করে ক্যাচমেন্টের ভেতরে লোক থাকা সত্তেও ক্যাচমেন্টের বাহিরের প্রার্থীকে ১নং তালিকায় রাখা হয়। সরকারী নীতিমালা অনুয়াযী আমি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা এবং আমাকে মেধাক্রম অনুসারে নিয়োগ প্রদান করার কতা। আইন ন্যায় নীতি বহির্ভুত ভাবে ভিন্ন ক্যাচমেন্টের এলাকার প্রার্থীকে নিয়োগ না দেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি ও প্রদান শিক্ষক বরাবরে লিখিত আবেদন করেছি। সর্বশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকরী প্রদক্ষেপ গ্রহন না করায় শ্রীমঙ্গল সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান- বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক যাচাই বাছাই করে সিন্ধান্ত দিয়েছেন। এবং পরবর্তীতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ছিলাইলত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক লাভলী রাণী জানান- স্কুল থেকে ১কিঃ মিঃ অর্থাৎ ক্যাচমেন্টের এলাকার ভেতরের প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/০৬ অক্টোবর ২০১৮/ইকবাল