April 16, 2026, 7:35 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চলচ্চিত্রে ফিরলেন ওয়াহিদা মল্লিক জলি

চলচ্চিত্রে ফিরলেন ওয়াহিদা মল্লিক জলি

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গুণী অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে চিত্রনায়ক আরিফিন শুভর মায়ের চরিত্রে অভিনয় করছেন। এরিমধ্যে জলি তার শুটিংয়ের কাজও শেষ করেছেন।

চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে জলি বলেন, ‘আমার চরিত্রটি যদিও ছোট্ট, কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমি চেষ্টা করেছি মনের মতো করে অভিনয় করতে। আর পরিচালক হিসেবে আলমগীর ভাই সত্যিই অসাধারণ একজন পরিচালক। প্রি-প্রোডাকশন খুবই গোছানো ছিল। কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি তার ইউনিট খুব গোছানো একটি ইউনিট। যে কারণে একটি সিনেমার গল্প কাজটি বেশ ভালো হয়েছে। আশা করছি দর্শকের কাছে সিনেমাটি উপভোগ্য হবে।’

বর্তমানে দুটি ধারাবাহিকের অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। একটি শামীম জামানের ‘ঝামেলা আনলিমিটেড’ এবং অন্যটি হিমু আকরামের ‘বিদেশি পাড়া’। এ ছাড়া ডিসেম্বরে তিনি আফসানা মিমি, রহমতুল্লাহ তুহিন ও আল হাজেনের নতুন ৩টি ধারাবাহিকের শুটিং শুরু করবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর