January 21, 2026, 3:12 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

ফরিদপুরে চুরি হওয়া ২৪ লাখ টাকাসহ নিরাপত্তাকর্মী গ্রেফতার

ফরিদপুরে চুরি হওয়া ২৪ লাখ টাকাসহ নিরাপত্তাকর্মী গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফরিদপুরে ২৪ লাখ টাকাসহ ঢাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধে ওই টাকা চুরির অভিযোগ উঠেছে। ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার কানাইপুর বাজারের জাহাঙ্গীর টাওয়ারের সামনে থেকে গত বুধবার রাতে জমির হুসাইন (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তাকে জেলা হাজতে পাঠানো হয় বলে জানান শহিদুল। জমির রাজধানী ঢাকার ভাটারা এলাকার ‘মানি প্ল্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার দরজা গ্রামে। শহিদুল ইসলাম বলেন, সোমবার বিকালে মানি প্ল্যান্ট নামের বেসরকারি এই প্রতিষ্ঠানের ২৪ লাখ ৬০ হাজার টাকা চুরি করে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী জমির। টাকা নিয়ে জমির নিজ বাড়ি সালথার দরজা গ্রামে যাচ্ছে খবর পেয়ে ডিবি অভিযান চালায় এবং ২৪ লাখ ৫৪ হাজার টাকাসহ জমিরকে গ্রেফতার করে।

Share Button

     এ জাতীয় আরো খবর