December 6, 2025, 11:32 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

লক্ষ্মীপুরে ২৮ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ২৮ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

লক্ষ্মীপুরে হত্যা, চাঁদাবাজিসহ ২৮ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুম লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লাহর ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুর পাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন জানান। তিনি বলেন, স্থানীয় সন্ত্রাসী কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুমের দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ওই এলাকায় যায়। পুলিশ যাওয়ার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। তখন বাগানে একটি গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুম বলে শনাক্ত করে। ওসি বলেন, মাসুমের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্তুজ ও ৩০টি বোমা উদ্ধার করেছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর