April 7, 2026, 8:47 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রোহিঙ্গারা অপরাধে জড়ালে ছাড় পাবে না: ত্রাণমন্ত্রী

রোহিঙ্গারা অপরাধে জড়ালে ছাড় পাবে না: ত্রাণমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ক্যাম্পকেন্দ্রিক কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এর পরও যেকোনো ধরনের অপরাধে জড়ালে ছাড় পাবে না রোহিঙ্গারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ বক্তব্য দেন। মায়া বলেন, রোহিঙ্গা সমস্যা অচিরেই কাটিয়ে ওঠা যাবে। এজন্য সবার সহযোগিতা দরকার। বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারের জন্য ৩০০ টন ত্রাণসামগ্রী দিয়েছে তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা। পরিবারপ্রতি ৩০ কেজি করে ১০ হাজার প্যাকেটের এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিকার সমন্বয়কারী আহমেদ রেফিক চিটিংকায়া, উপসমন্বয়কারী শেরিফ উজতুর্ক, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইফতেখার হোসেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী প্রমুখ। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এখনো ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন কাজ অব্যাহত রয়েছে। বন্যার টেকসই মোকাবিলায় সরকার বন্যাপ্রবণ এলাকায় নতুন নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে এবং ঝুঁকিপূর্ণ মানুষের ঘরবাড়ি উঁচু করে দিচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর