April 24, 2026, 2:32 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

ফেনীর সোনাগাজীর ইউএনওর বিরুদ্ধে আ. লীগ নেতার মামলা

ফেনীর সোনাগাজীর ইউএনওর বিরুদ্ধে আ. লীগ নেতার মামলা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বালু উত্তোলনের মেশিন ধ্বংস করার অভিযোগে ফেনীর সোনাগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক আওয়ামী লীগ নেতা। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বালু মহাল ইজারাদার মো. রুহুল আমিন ফেনীর মুখ্য বিচারিক হাকিমের জাকির হোসেনের আমলী আদালত ৩-এ গত বুধবার মামলাটি করেন বলে জানান তার আইনজীবী জাহিদ হোসেন খসরু। খসরু বলেন, মামলায় ইউএনও সোহেল পারভেজ ও সহকারী কমিশনার (ভূমি) শাহরীন ফেরদৌসির বিরুদ্ধে রুহুল আমিন অভিযোগ করেছেন, তার প্রতিষ্ঠান মেসার্স রুহুল আমিন সোনাগাজী উপজেলার চরদরবেশ বালুমহাল থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসক থেকে ইজারা নিয়েছেন। গত ২২ জুলাই জেলা প্রশাসনের সাথে চুক্তি হয়। পরে জেলা প্রশান বালু উত্তোলনের কার্যাদেশ দেয়। বালু উত্তোলন শুরুর পর সোমবার বিকালে বিবাদীরা ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন অচল করার জন্য ইঞ্জিনের ভেতর এক কেজি লবণ ও এক কেজি চিনি ঢেলে দেন। এতে আনুমানিক ২২ লাখ টাকার ক্ষতি হয়। এই অভিযোগে মামলা করা হয় জানিয়ে তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছে। এ বিষয়ে ইউএনও সোহেল পারভেজ বলেন, বালু উত্তোলনের কারণে নির্মাণাধীন সেতু ধসে যাবে এমন আশঙ্কা প্রকাশ করে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল জেলা প্রশাসক বরাবর অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত আবেদন করে। জেলা প্রশাসকের আদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে বালু উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি। বালু উত্তোলনের মেশিনটি সরানোর ব্যবস্থা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর