April 6, 2026, 3:27 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

রাজশাহীর সেফহোম থেকে পলাতক কিশোরী নীলফামারীতে উদ্ধার

রাজশাহীর সেফহোম থেকে পলাতক কিশোরী নীলফামারীতে উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহী সেফহোম থেকে পালিয়ে যাওয়া দুই কিশোরীর মধ্যে সুমি আক্তার (১৬) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে সৈয়দপুর পুলিশ। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই আবদুল আজিজের নেতৃত্বে একদল পুলিশ ঢেলাপীর উত্তরা আবাসনের নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, উদ্ধারের পর ওই কিশোরীকে সৈয়দপুর থানায় নেয়া হয়েছে। সেফহোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক জানিয়েছেন, পলাতক আরেক কিশোরীর নাম তানজিলা আক্তার মুন্নি (১৬)। রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি গ্রামে তার বাড়ি। এই কিশোরীর সন্ধানে সমাজসেবা কর্মকর্তারা তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল বলেন, রাজশাহী সেফহোম থেকে পালানো দুই কিশোরীর মধ্যে সুমীকে উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেফহোম কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, শনিবার রাতে রাজশাহী জেলার পবা উপজেলার বায়া বাজারে অবস্থিত রাজশাহী সেফহোমের বাথরুমের পেছনের জানালার গ্রিল ভেঙে দুই কিশোরী পালিয়ে যায়। এরপর এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর