March 31, 2026, 1:33 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

কতটা জরুরি দুপুরের ঘুম?

কতটা জরুরি দুপুরের ঘুম?

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দুপুরের অল্প সময়ের ঘুম শুধু শরীরের আলস্যই দূর করে না, পাশাপাশি একজন মানুষের সাবির্ক কাজ করার সক্ষমতা, সৃজনশীলতা যেমন বাড়ায়, তেমনি মেজাজও ভালো করে…

দুপুরের ঘুম কতটা জরুরি?

অলস দুপুরে বিছানায় একটু গা এলিয়ে ঘুমাতে চান অনেকেই। দুপুরের খাবার সেরে আলস্য পেয়ে বসে শরীরে। কিন্তু এখন যান্ত্রিক জীবনে কাজের চাপে ওই সুযোগটা আর তেমন পাওয়া যায় কি?

অনেকে বলেন, দুপুরে ঘুমানো শরীরের জন্য ভালো না। তবে গবেষণায় দেখা গেছে, দুপুরে পরিমিত বিশ্রাম স্বাস্থ্যের জন্য উপকারী। ইউনিভািিসর্ট অব পেনসিলভেনিয়ার সাইকোলজির প্রফেসর ফিলিপ গেরমান জানিয়েছেন, দুপুরের অল্প সময়ের ঘুম শুধু শরীরের আলস্যই দূর করে না, পাশাপাশি একজন মানুষের সাবির্ক কাজ করার সক্ষমতা, সৃজনশীলতা যেমন বাড়ায়, তেমনি মেজাজও ভালো করে।

এ ছাড়া গবেষকরা আরও মনে করছেন, দুপুরের অল্প সময়ের বিশ্রাম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে ও হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। তবে যদি দুপুরে অতিরিক্ত ঘুমানোর অভ্যেস গড়ে ওঠে, তাহলে তা রাতের ঘুমের ব্যাঘাত ঘটাবে বলেও সতকর্ করেছেন গবেষকরা।

দুপুরে যতটুকু সময় ঘুমানো যায় : দুপুরে ১৫ থেকে ৩০ মিনিট ঘুমালেই আপনার আলস্য কেটে যেতে পারে। তবে যদি মনে হয় মানসিকভাবে খুব দুবর্লতা অনুভব করছেন আপনি, তাহলে ৯০ মিনিটের মতো একটা সংক্ষিপ্ত ঘুম দিতে পারেন। এর কারণ হলো তার চেয়ে বেশি সময় ঘুমালে গভীর স্তরের ঘুমে চলে যাবেন আপনি, যার ফলে ঘুম থেকে জেগে উল্টো মাথা ঝিম ঝিম, অস্বস্তিবোধ আরও বেড়ে যেতে পারে।

ব্যায়ামের পরপরই ঘুম নয় : গবেষকরা আরও বলছেন, দুপুরে ও রাতে ঘুমানোর আগে ব্যায়াম করা উচিত নয়। কারণ ব্যায়াম মস্তিষ্ককে উদ্দীপ্ত করে, এতে ঘুমানো কঠিন হয়ে পড়ে। তাই ব্যায়ামের অন্তত ২ ঘণ্টা পর ঘুমাতে যাওয়ার কথা ভাবতে হবে আপনাকে। আর দুপুরে ঘুমানোর ব্যাপারে নিদির্ষ্ট রুটিন মেনে চললে উপকার পাওয়া যায়। কারণ এতে শরীর বুঝতে পারে কখন ঘুমিয়ে কখন জেগে উঠতে হবে।

সবার জন্য দুপুরের ঘুম নয় : একটা বিষয় অবশ্যই মনে রাখা উচিত- যদি দুপুরে ঘুমানোর তাগিদ আপনি অনুভব না করেন, তাহলে সে চেষ্টা না করাই ভালো। কারণ গবেষণায় আরও জানা গেছে, প্রায় ৫০ শতাংশ মানুষের দুপুরের ঘুম প্রয়োজন হয় না। যদি আপনিও মনে করেন দুপুরে ঘুমানো জরুরি না, তাহলে ধরে নিতে পারেন আসলে আপনার শরীর এমনিতেই চাঙ্গা আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর