রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাইভেট ডিটেকটিভ পত্রিকা পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়
মোঃ জাহিদ হাসান, তানোর (রাজশাহী)

রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাইভেট ডিটেকটিভ পত্রিকা পরিবার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটির সদস্যদের উপজেলা নির্বাহী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী সাক্ষাৎকারে বলেন আমি আমার উপজেলা প্রসাশন, পুলিশ প্রসাশন ও আপনাদের সাংবাদিক মহলকে সাথে নিয়ে তানোর উপজেলাকে বাল্য বিবাহ বন্ধ, শত ভাগ মাদক মুক্ত সমাজ ব্যাবস্থা ও জঙ্গিবাদ নির্মুলে নিরালস ভাবে কাজ করে যাব আশা রাখি আমার এই সকল কাজে আপনাদের সার্বক্ষনিক পাশে পাবো । এ সময় প্রাইভেট ডিটেকটিভ পত্রিকা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বীর হাতে প্রাইভেট ডিটেকটিভ পত্রিকা তুলে দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক, মোঃ রুহুল আমিন খন্দকার । উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আব্দুল্যা আল-মামুন, তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা খাতুন, তানোর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এবং প্রাইভেট ডিটেকটিভ পত্রিকা পরিবার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটি থেকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটির তানোর উপজেলা সভাপতি ও প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাহবুব আলম জুয়েল, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটির তানোর উপজেলা অর্থ সম্পাদক ও দৈনিক ডেসটিনির তানোর প্রতিনিধি মোঃ মফিজ উদ্দীন সরকার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটির তানোর উপজেলা সাংগঠনিক সম্পাদক ও প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার তানোর প্রতিনিধি মোঃ জাহিদ হাসান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটির তানোর উপজেলা দপ্তর সম্পাদক ও ক্রাইম নিইজ ২৪ডট নেটের তানোর প্রতিনিধি মামুনূর রশীদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটির তানোর উপজেলা প্রচার সম্পাদক ও দৈনিক মুক্তজমিন পত্রিকার তানোর প্রতিনিধি তাজিমুল ইসলাম তাজ প্রমুখ ।