January 14, 2026, 12:36 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

গালফ কাউন্সিল থেকে কাতারকে বাদ দেওয়ার দাবি বাহরাইনের

গালফ কাউন্সিল থেকে কাতারকে বাদ দেওয়ার দাবি বাহরাইনের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গালফ কাউন্সিল (পিজেসিসি’) থেকে কাতারের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আলে খলিফা। অন্যথায় বাহরাইন এ সংস্থা ত্যাগ করতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন এ তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, আলে খলিফার অফিসিয়াল টুইটার একাউন্টে এ হুশিয়ারি উচ্চারণ করেন। টুইটবার্তায় তিনি বলেন, ‘তালবাহানা করে কাতার আসন্ন পিজেসিসি’র শীর্ষ সম্মেলন পর্যন্ত সময় পাবে বলে যদি মনে করে থাকে তবে ভুল করেছে। পরিস্থিতি এ রকম থাকলে শীর্ষ সম্মেলনে বাহরাইন যোগ দেবে না।’

গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। যদিও এই দাবি অস্বীকার করে আসছে কাতার।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পিজেসিসি’কে রক্ষা করতে হলে কাতারের সদস্যপদ স্থগিত করতে হবে।

এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি হুঁশিয়ারি দিয়েছেন, তার দেশে কোনো সামরিক হস্তক্ষেপ হলে তাতে গোটা মধ্যপ্রাচ্যে গোলযোগ দেখা দেবে। তাদের সার্বভৌমত্বে কোনোরকম হস্তক্ষেপ মানবেন না তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর