March 25, 2026, 5:10 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শেখ হাসিনা বাঁচলে, বাংলাদেশ বাঁচবে : এম পি পংকজ নাথ

শেখ হাসিনা বাঁচলে, বাংলাদেশ বাঁচবে : এম পি পংকজ নাথ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাশিয়ায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU) সম্মেলনে আন্তর্জাতিক পরিমন্ডলে রোহিঙ্গা ইস্যুকে জরুরি ও জনগুরুত্বপূ্র্ন  বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে সমর্থ হওয়ায় সংসদীয় প্রতিনিধিদলের অন্যতম সদস্য এম পি পংকজ নাথ কে গনসংবর্ধনা দেয়া হয়। হিজলা উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের আয়োজিত এই অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বর্তমান রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরেন। রোহিঙ্গা দের ব্যপারে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও আওয়ামীলীগ সরকারের ভূমিকা তুলে ধরেন।  তিনি আরও বলেন, বর্তমানে রোহিঙ্গারা যেভাবে অত্যাচারিত হচ্ছে  ২০০১ পরবর্তী সময়ে ঠিক এইরকম অত্যাচার করেছিল তকালীন জামাত বি এন পি সরকার। তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি সাধারন জনগণ।  বর্তমান সরকার যেভাবে তৃণমূলে বরাদ্দ ও নাগরিক সুবিধা দিচ্ছে, তা বাংলার ইতিহাসে নজিরবিহীন। বক্তব্যে আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই সরকারের বিকল্প নেই, শেখ হাসিনা বাঁচলে, বাংলাদেশ বাঁচবে, এই সরকার জনগনের সরকার।

অনুষ্ঠান শেষে তিনি সবার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর