April 8, 2026, 12:11 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বেনাপোলে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

 বেনাপোলে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

 বেনাপোল থেকে এনামুল হক


বেনাপোল সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল-বাহাদুরপুর সড়কের বোয়ালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশ। ইকবাল বেনাপোল ইউনিয়নের বৌলিয়া গ্রামের বাসিন্দা।

mostbet

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকা-ের ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব মামলায় হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) ফিরোজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে গ্রেফতার হওয়া আসামি ইকবালকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর