April 7, 2026, 2:58 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হল

অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হল

রফিকুল ইসলাম সুমন, গৌরনদী প্রতিনিধি, বরিশাল

অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হল। স্থানীয় এম পি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর হস্তক্ষেপে এই কার্যক্রম সফলতা পায়।

mostbet

স্থানীয় সূত্রে জানা যায় এই হাসপাতালে অপারেশন করার সকল সরঞ্জাম ও ডাক্তার থাকা সত্ত্বেও ওটি চালু করা হচ্ছিল না। হাসপাতালের টি এইচ ও ইচ্ছাকৃত ভাবে স্থানীয় প্রাইভেট ক্লিনিকের সাথে চুক্তি করে হাসপাতালের অপারেশন থিয়েটার অকেজো রেখেছিল। বিষয়টি স্থানীয় পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারিছুর রহমানের অবগত হলে তিনি এম পি আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে আলোচনা করেন। পরবর্তীতে হাসপাতালে এসে আবুল হাসানাত আব্দুল্লাহ পরিবেশ পর্যবেক্ষণ করেন।

তিনি অপারেশন থিয়েটার চালুর সকল বিষয় সমাধান করেন এবং দ্রুত চালু করার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় ২৯-১০-২০১৭ রবিবার দুপুরে প্রথম একজন মহিলার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন করেন ড:বিপুল বিশ্বাস (কন্সালটেন্ট, গাইনি) এবং ড: শিমুল চন্দ্র দাশ।

Share Button

     এ জাতীয় আরো খবর