January 23, 2026, 8:32 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

চাঁদনী আত্মহত্যা প্ররোচনা মামলার ২ আসামি রিমান্ডে

চাঁদনী আত্মহত্যা প্ররোচনা মামলার ২ আসামি রিমান্ডে

ডিটেকটিভ নিউজ ডেস্ক   

mostbet

খুলনায় স্কুলছাত্রী চাঁদনী আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি শামীম হাসান শুভর পাঁচ দিন ও তার বাবা শাহআলমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে তাদেরকে মহানগর হাকিম সুমি আহমেদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা ইউসুফ আলী জানান, রিমান্ড মঞ্জুরের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে লবণচরা থানায় নিয়ে যাওয়া হয়েছে। মামলার ৫ আসামির মধ্যে একজন এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বখাটে শামীম হাসান শুভ ও তার সহযোগীদের ইভটিজিংয়ের শিকার হয়ে মেধাবী ছাত্রী শামসুন নাহার চাঁদনী ১৩ অক্টোবর রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো। সে নগরীর লবনচরা থানার হরিণটানা গ্রামের হরিণটানা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রবিউল ইসলামের মেয়ে।

চাঁদনীর আত্মহননের প্ররোচনার অভিযোগে ১৪ অক্টোবর তার বাবা রবিউল ইসলাম বাদী হয়ে লবণচরা থানায় মামলা দায়ের করেন। মামলায় বখাটে শামীম হাওলাদার শুভ, তার পিতা শাহ আলম হাওলাদার, মা  জাকিয়া বেগম, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী মাফিয়া কবির ও বন্ধু হাসিবসহ অজ্ঞাত আরো তিন-চারজনকে আসামি করা হয়। ওই দিনই পুলিশ শুভর সহযোগী মাফিয়া কবিরকে গ্রেফতার করে।

২৮ অক্টোবর রাতে শুভ, তার বাবা শাহআলম ও মা জাকিয়া আলমকে ডুমুরিয়ার উপজেলার নোয়াকাটি গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রোববার জাকিয়া আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামি শুভর বন্ধু হাসিব এখনও পলাতক রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর