February 11, 2026, 7:19 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটর বেলাল হোসেন (৩৫)নামের এক পুলিশ সদস্য (কনঃ নং-২০৪) নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে শাহজাহানপুর উপজেলার নতুন থানা ভবনের সামনে বিপরীত মুখী একটি ট্রাক ধাক্কায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি শেরপুর থানায় কর্মরত ছিলেন। নিহত বেলাল হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের মুহা মফিজ উদ্দিনের ছেলে। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল বিষয়টি নিশ্চিৎ করে সংবাদ সংস্থা এফএনএসকে জানান, কনষ্টেবল (নিরস্ত্র) বেলাল হোসেন থানা থেকে তার মোটর সাইকেলে করে সরকারী ডাক ডিউটিতে বগুড়ায় যাচ্ছিলেন। সকাল আনুমানিক পোনে ৯টার দিকে পথিমধ্যে তিনি মোটর সাইকেল নিয়ে ঢাকা -বগুড়া শাহজাহানপুর উপজেলার নতুন থানা ভবনের সামনে পৌছলে বিপরীত মুখী একটি দ্রুতগামী ট্রাক সামনে থেকে তার মোটর সাইকেলকে আঘাত করে। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাক সহ এর হেলাপারকে আটক করে পুলিশ।বগুড়া পুলিশ লাইনে জানাজা নামাজ শেষে তার মৃতদেহ তার গ্রামের বাড়ীতে পাঠানো হবে এমনটি নিশ্চিৎ করেছেন জেলা পুলিশের একটি দায়িত্বশীল।

Share Button

     এ জাতীয় আরো খবর