January 23, 2026, 9:17 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

সেনা কর্মকর্তার গোয়ালঘরে মিলল আগ্নেয়াস্ত্রের বড় চালান

সেনা কর্মকর্তার গোয়ালঘরে মিলল আগ্নেয়াস্ত্রের বড় চালান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

 

চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটী বটতলাহাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্রের একটি বড় চালান জব্দ করেছে স্থানীয় ডিবি পুলিশ।ওই বাড়ির মালিক সার্জেট শাহীন সেনাবাহিনীতে কর্মরত। 

সোমবার বিকালে বটতলাহাটের একটি বাড়ি থেকে ২২ টি পিস্তুল, ৪৫ টি ম্যাগজিন ও ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহিদুল ইসলাম জানান,  ওই বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র মওজুদ রয়েছে এবং ছাগল বহনের ট্রাকে করে সোমবার যেকোন সময় আগ্নেয়াস্ত্রগুলো ঢাকা নিয়ে যাওয়া হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই ওই বাড়িতে নজরদারিতে রাখে ডিবি পুলিশ।

 বিকাল ৩টার দিকে থানা পুলিশের সহযোগিতায় ডিবি পুলিশ ওই তালাবদ্ধ বাড়িতে অভিযান চালায়। এ সময় গোয়াল ঘরে চটের ব্যাগে রাখা ২২ টি পিস্তুল, ৪৫ টি ম্যাগজিন ও ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সময়ে ওই বাড়ি থেকে ২৯টি ছাগল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জিজ্ঞাবাদের জন্য বাড়ির কেয়ারটেকার ও সার্জেট শাহীনের সৎ মা রোকেয়া বেগম (৬০) এবং চাচাতো ভাই শাকিলকে হেফাজতে নিয়েছে।

আটকৃতরা পুলিশকে জানান, প্রায় দেড় বছর আগে শিবগঞ্জ উপজেলার এক ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়েছিল। ওই ব্যক্তির নাম-ঠিকানাও তাদের জানা নেই।

এসপি টিএম মোজাহিদুল ইসলাম জানান, জেলায় এ যাবৎকালের মধ্যে এটিই সবচেয়ে বড় অবৈধ আগ্নেয়াস্ত্রের চালান।

Share Button

     এ জাতীয় আরো খবর