April 20, 2026, 12:04 pm

রংপুর মিঠাপুকুরে ভুয়া নিয়োগপত্রের খপ্পরে পড়ে সর্বশান্ত লাইজুর পরিবার

রংপুর মিঠাপুকুরে ভুয়া নিয়োগপত্রের খপ্পরে পড়ে সর্বশান্ত লাইজুর পরিবার

mostbet

রংপুর জেলা প্রতিনিধি


রংপুর মিঠাপুকুরের মো: জয়নাল আবেদীন (৪২), পিতা-মৃত: আফছার আলী, গ্রাম-পদ্মপুকুর, ডাকঘর-ফরিদপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর তারই প্রতিবেশি মোছা: লাইজু বেগম, স্বামী-মো: মুক্তার রহমান, গ্রাম-পদ্মপুকুর, ডাকঘর-ফরিদপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরকে ঢাকা সেনানিবাস সদর দপ্তরে (বেসরকারি) ‘মেসওয়েটার’ পদে চাকুরী দিবে বলে বিভিন্নভাবে প্রলুব্ধ করে এবং ওই পরিবারের নিকট থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় জয়নাল দীর্ঘদিন ধরে লাইজু বেগম ও তার ছেলে নাজমুল ইসলামকে চাকুরী দেয়ার কথা বলে বিভিন্ন প্রকার সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকার কাগজ দেখিয়ে প্রলুব্ধ করার এক পর্যায়ে তারা বুঝতে না পেরে নিজের ভিটামাটি বন্দক রেখে ও বিভিন্নভাবে ঋণ নিয়ে, আত্মীয়-স্বজনের কাছে ধার হাওলাদ করে এবং চড়া সুদে ঋণ নিয়ে জয়নালকে গত ২০/০৬/২০১৭ইং পাঁচ লক্ষ টাকা দেয় এবং জয়নাল উপরোক্ত নিয়োগপত্রটি দিয়ে তাকে ঢাকা সেনাবাহিনী সদর দপ্তরে (বেসামরিক) প্রেরণ করে। সেখানে চাকুরীতে যোগদান করতে গিয়ে হেনস্তা হয়ে ফিরে আসে নাজমুল। নাজমুল জয়নালকে এ ব্যাপারে জানার পর থেকে টাকা ফেরত দিবে বলে টালবাহনা শুরু করে এক পর্যায়ে গ্রাম্য সালিশের মাধ্যমে গত ০৮/০৪/২০১৮ইং জয়নাল গ্রামবাসীদের সামনে হাজির হয়ে ৪৩২৭৯৭৩, ৪৩২৭৯৭৪, ৪৩২৭৯৭২নং দলিলমূলে একটি অঙ্গিকারনামায় ১০ জন স্বাক্ষীর উপস্থিতিতে স্বাক্ষর করে ও ২৫/০৬/২০১৮ইং তারিখে সমুদয় টাকা পরিশোধের অঙ্গিকার করে। টাকা পরিশোধের তারিখ অতিবাহিত হওয়ার পর তার কাছে টাকা চাইতে গেলে সে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে বলে, আইন আদালত করে টাকা তুলে নিতে হবে। লাইজু জানান, মিঠাপুকুর থানায় অভিযোগ করতে গেলে থানা কর্তৃপক্ষ তার অভিযোগ গ্রহণ না করে টাকা তুলে দেয়ার পরামর্শ দেয় এবং জয়নালের সাথে থানা কর্তৃপক্ষ যোগাযোগ করে কিন্তু অদৃশ্য কারণে থানা কর্তৃপক্ষের সে উদ্যোগ ভেস্তে যায়। লাইজু নিরুপায় হয়ে গত ১০/০৭/২০১৮ইং তারিখে র‌্যাব-১৩ এ একটি অভিযোগ দাখিল করেন তার ও তার পরিবারের লোকজনের নিরাপত্তার জন্য। কারণ জয়নাল এখন তার দলবলসহ ঘুরে বেড়াচ্ছে ও তাদের জীবন নাশের হুমকী প্রদর্শন করছে। জয়নাল শুধু ওই পরিবারকে পথে বসায় নাই এলাকার আরো অনেক পরিবারকে চাকুরী দেয়ার নামে একইভাবে টাকা নিয়ে পথে বসিয়েছে। এলাকাবাসী তার এহেন কর্মকান্ডের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর