January 13, 2026, 6:24 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

পাকিস্তানি ‘ভাড়াটে খুনি’ হাঙ্গেরিতে গ্রেপ্তার

পাকিস্তানি ‘ভাড়াটে খুনি’ হাঙ্গেরিতে গ্রেপ্তার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet mostbet

পাকিস্তানি এক ‘ভাড়াটে খুনিকে’ হাঙ্গেরিতে গ্রেপ্তার করা হয়েছে, যার নামে নোটিস জারি করেছিল ইন্টারপোল।

পুলিশ ৩৫ বছর বয়সী ওই পেশাদার বন্দুকবাজের পুরো নাম প্রকাশ না করলেও জানিয়েছে, তার নামের আদ্যাক্ষর ‘এ জেড’।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ৭০টি হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। এ কারণে তাকে বলা হয় ‘পাকিস্তানের কসাই’।

পাকিস্তান পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ এই আসামিকে ধরতে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল দেশটি।

অস্ট্রিয়ার ফেডারেল ক্রিমিন্যাল ব্যুরো গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, বুদাপেস্ট থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণে বলি এলাকা থেকে অভিবাসীদের একটি দলের সঙ্গে পাকিস্তানের ওই নাগরিককে গ্রেপ্তার করা হয়। ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সীমান্ত লাগোয়া ওই এলাকা দিয়ে অভিবাসীদের দলটিকে অস্ট্রিয়ায় পাচার করা হচ্ছিল বলে পুলিশের ভাষ্য।

বিবিসি লিখেছে, ওই ফেরারি আসামিকে পাকিস্তানে ফেরত পাঠানোর বিষয়ে আগামি কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর