April 8, 2026, 4:56 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৩০

ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৩০

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি এলাকায় এক আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুনে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। জাকার্তা পুলিশের বরাত দিয়ে বিবিসি বলেছে, বৃহস্পতিবার এ ঘটনায় আরও অন্তত ৪৩ জন আহত হয়েছে। তাদেরকে তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২৩ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে তানগেরাং এলাকার কারখানাটি থেকে ঘন ধোঁয়ার কু-ুলি উঠতে দেখা গেছে। পাশাপাশি কারখানাটির একাংশ ধসে পড়েছে এবং নিকটবর্তী গাড়িগুলো পুড়ে গেছে বলেও দেখা গেছে। এসবিএস নিউজ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তানগেরাং শিল্প এলাকার ওই আতশবাজি কারখানাটিতে আগুন লাগে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে জানিয়েছে বিবিসি। তবে হতাহতের সংখ্যা এখনও সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দমকল কর্মী অনি সাহরোনি মেট্রো টিভিকে বলেছেন, “যারা নিহত হয়েছেন তাদের আর শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা সকালে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। একটি সকাল ১০ টার দিকে এবং অপরটি এর তিনঘণ্টা পরে। দুটো বিস্ফোরণের শব্দই শোনা গেছে অনেক অনেক মাইল দূর থেকে। হতাহতরা সবাই কারখানাটির কর্মী বলে মেট্রো টিভিকে জানিয়েছেন টোনি রুস্তোনি নামের স্থানীয় এক কর্মকর্তা। মাত্র দেড়মাস আগে কারাখানাটির কার্যক্রম শুরু হয়েছিল বলে জানিয়েছেন তিনি। কারখানাটিতে মোট ১০৩ কর্মী কাজ করে আসছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর