April 16, 2026, 1:38 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সততার ঘাটতি ছিল নেইমারের

সততার ঘাটতি ছিল নেইমারের

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ ও নেইমারের মধ্যে কথার লড়াই চলছেই। রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে পাড়ি দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সততার ঘাটতি আছে বলে অভিযোগ করেছেন কাতালান ক্লাবটির প্রধান।

গত মাসে নেইমারকে বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে দলে নেয় পিএসজি। ওই দল-বদলের পর থেকে গণমাধ্যমে তারা একে অপরকে নানা সময় বিদ্রুপ করে কথা বলতে থাকেন।

নেইমারের উদ্দেশে বার্তোমেউ বলেন, “আমরা তাদের (নেইমার ও তার উপদেষ্টাদের) খুব বেশি বিশ্বাস করেছিলাম। একজন খেলোয়াড় যখন চলে যেতে চায় তখন তাকে অবশ্যই সৎ থাকতে হবে, যেমনটা আলেক্সিস সানচেস, পেদ্রো কিংবা সেস ফাব্রেগাসে ছিল।”

বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা আছে। ক্লাবের পক্ষ থেকে অবশ্য শুরু থেকেই বলা হচ্ছে, ইনিয়েস্তাকে ধরে রাখতে চায় তারা। আরেকবার তা বললেন বার্তোমেউ।

“সে সিদ্ধান্ত নিবে যে সে কতদিন থাকতে চায়। আমি চাই, সে ক্লাবের সঙ্গেই থাকুক এবং একটা বিশেষ চুক্তি করুক।”

Share Button

     এ জাতীয় আরো খবর