তানভীর আহমেদ চট্টগ্রাম প্রতিনিধিঃ
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীস্থ জাফারী রেস্টুরেন্টের হল রুমে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে গতকাল ২৮শে জুন বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার মুক্তি শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক দলের সভাপতি মোঃ শেখ সেলিম, পরিচালনা ও সম্পাদনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক দলের মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ আলী এবং সার্বিক উপস্থাপনা করেন আবুধাবী বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জাসাস নেতা সাখায়াত হোসেন বকুল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলয়াত দিয়ে শুরু করা হয়।
অনুষ্ঠানের প্রথমেই বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম রিজু । তিনি বলেন যে, বর্তমানে বাংলাদেশের কোন আইনের শাসন নেই, বিচার বিভাগ দলীয় করন করে, ভুয়া এবং সাজানো মামলা দিয়ে নিরাপরাধ বেগম খালেদা জিয়াকে একটি পরিত্যাক্ত জেল খানায় বন্ধী রেখেছে। সেই পরিত্যাক্ত জেল খানায় মানুষ থাকার অযোগ্য বিধায় বেগম খালেদা জিয়া মানুসিক এবং শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরেছে। ভোটার বিহীন এই স্বৈরাচারী সরকার বিএনপির নেতাকর্মীর উপর প্রতিনিয়ত জেল-জুলুমের রাজত্ব কায়েম করে শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল নস্যাৎ করতে চাচ্ছে। গুম-খুন রাজত্ব কায়েম করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে। যার দরুন বাংলাদশের জনগন এই স্বৈরাচারী শেখ হাসিনার খুবশীগ্র পতন চায়। শেখ হাসিনার সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে আজ বাংলাদেশের জনগন জেগে উঠেছে। জনরোষ থেকে যে কোন মুহূর্তে গন আন্দোলনে শেখ হাসিনার অবৈধ সরকার পালিয়ে যাবে। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের সভাপতি এবং বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুস সালাম খান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সভায় বলেন যে, আজ বাংলাদেশ গণতন্ত্রহীন, যদি গণতন্ত্র নাই থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্থহীন। কারন ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সাথে বেইমানী করে ভোটার বিহীন স্বৈরাচার সরকার দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। আমরা কেউ তাকে ভোট দিয়ে জনগনের প্রতিনিধিত্ব সরকার বানাই নাই । তাহলে কার ইংগিতে আজ শেখ হাসিনা ক্ষমতায় বসে আছে, আজ জনগন তা জেনে ফেলাইছে এবং বুঝে ফেলেছে। ভোট চুরি, জালিয়াতি, দুর্নীতি, ব্যাংক ডাকাতি এবং গুম–খুনের মাধ্যমে বিরুধী দল দমন নিপীড়নের করে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিগনিত করেছে। এই সরকার পরীক্ষিত স্বৈরাচার সরকার হিসেবে আন্তর্জাতিক ভাবে কুখ্যতি অর্জন করে জনগনের মান মর্যাদা ধুলোয় মিশে ফেলেছে। এই স্বৈরাচার এবং অবৈধ সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী গনমত এবং গন আন্দোলন গড়ে তুলে শেখ হাসিনার মসনদ থেকে বিতাড়িত করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিএনপি’র সহ সভাপতি এবং অদ্যকার অনুষ্ঠানের প্রধান বক্তা আলহাজ মোঃ দিদারুল আলম সভায় বলেন, পুরা বাংলাদেশটাই আজ কারাগারে বন্ধী আছে, এই বন্ধীদশা থেকে বাংলাদেশকে মুক্তি করতে হবে। ৫ই জানুয়ারী ২০১৪ সালের ভোটার বিহীন প্রহসনের নির্বাচনের যে সরকার আজ ক্ষমতায় সে সরকার জনগনের সরকার নয়। বর্তমানে এই সরকার ভারতের লেজুর বৃত্তির সরকার এবং রুশ-ভারতের দালাল সরকার। ভারতের লেজুর বৃত্তির জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই। বাংলাদেশ স্বাধীন করেছি, গণতন্ত্রের জন্য, স্বাধীন ভাবে বেঁচে থাকার জন্য এবং স্বাধীন ভাবে কথা বলার জন্য। কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার গুমখুনের রাজত্ব কায়েম করে দেশে স্বাধীন ভাবে বাঁচার ক্ষমতা ধূলিসাৎ করে দিয়েছে। খুব শীগ্র গন আন্দোলনে অবৈধ শেখ হাসিনা সরকার ধ্বংস করে বাংলাদেশে স্বাধীন ভাবে বাঁচার ক্ষমতা ফিরে পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক দলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া সভায় বলেন, বেগম খালেদা জিয়া আজ বিনা অপরাধে জেলে বন্ধী আছে। এই স্বৈরাচার এবং অবৈধ শেখ হাসিনার পেটি কোর্ট আইন এবং বিচার বিভাগ দিয়ে বেগম খালেদা জিয়া কে মুক্ত করা সম্ভব নয় । বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে, দরকার বিপ্লব এবং আন্দোলন । আমরা এখন সেই আন্দোলন এবং বিপ্লব করেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব – ইনশাল্লাহ। আল আইন বিএনপি’র সভাপতি এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রকৌশলী মোঃ মফিজুল ইসলাম সভায় বলেন, আমাদের প্রান প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে একটি জরাজীর্ণ জায়গা এবং পরিত্যাক্ত জেল খানায় বন্ধী করে রেখেছে। রুশ ভারতের দালাল এবং পরীক্ষিত স্বৈরাচার সরকারকে আমরা গন আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করে জনগনের সরকার প্রতিষ্ঠাতা করবো – ইনশাল্লাহ। রাউজান বিএনপি’র সাবেক নেতা এবং আবুধাবীর বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক দলের কা-ারি জনাব মোঃ আলী সুমন সভায় বলেন, ভারতের তাবেদার, স্বৈরাচার এবং অবৈধ সরকার শেখ হাসিনা শুধু সালাউদ্দিন কাদের চৌধুরী হত্যা করেই ক্ষান্ত হন নি, আমাদের রাউজান-রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ভাইয়ের বাড়ী-গাড়ীর উপর হামাল, ভাংচুর এবং মিথ্যা মামলা দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবৈধ সরকারের অনৈতিক কর্মকা- থেকে রক্ষা পেতে হলে একটি পথই খোলা আছে, সেটি হল সকল জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গনবিপ্লব এবং আন্দোলন করে স্বৈরাচার এবং খুনি শেখ হাসিনা গদি থেকে উচ্ছেদ করা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক দলের সভাপতি মোঃ শেখ সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক দলের মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম খান, বিএনপি’র সাবেক ছাত্রদল নেতা প্রকৌশলী মোঃ আলী আজগর, আবুধাবী বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এবং জাসাস নেতা সাখায়াত হোসেন বকুল, দুবাই বিএনপি’র নেতা মোঃ ইয়াছিন গাজী, মোঃ মাহবুবুর রহমান, চট্টগ্রাম ফোরাম নেতা মোঃ সাইফুল ইসলাম, আবুধাবী যুব দল নেতা মোঃ শহিদুল ইসলাম, আবুধাবী নিএনপি নেতা মোঃ শাহজাহান, মোঃ হারুন রসীদ, মোঃ নিশাত, আবু তাহের, শামখা বিএনপির নেতা জনাব মোঃ জাকির, মোঃ হান্নান এবং মোঃ নাজিম, আল বিএনপি’র নেতা মোঃ সোহেল হোসেন, মাহমুদ আলম, মোঃ ইসলাম, জনাব মোঃ আলীনুর প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/৫জুলাই ২০১৮/ইকবাল