April 2, 2026, 7:20 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

ইবির ভর্তি পরীক্ষা নভেম্বরে

ইমানুল সোহান  ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩-৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। কমিটির এ সিদ্ধান্ত এইউবিতে পাঠানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। এছাড়াও ৮টি ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উপাচার্যের কার্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩-৭ নভেম্বরের মধ্যে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য এইউেিবতে পাঠানো হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ভর্তি পরীক্ষা ৮টি ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এ ইউনিটের অধীনে ধর্মতত্ব অনুষদের ৩টি বিভাগ। বি ইউনিটের অধীনে মানবিকও সমাজ বিজ্ঞান অনুষদের ১০টি এবং আইন ও শরীয়াহ অনুষদের ৩টি বিভাগসহ মোট ১৩টি বিভাগ, সি ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের ৬টি বিভাগ এবং ডি ইউনিটে অধীনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১টি বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। এছড়াও উপস্থিত ছিলেন পাঁচটি অনুষদের ডিন, ৩৩টি বিভাগের সভাপতি, ৮ টি হলের প্রভোস্ট, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক রেজওয়ানুল ইসলাম প্রমূখ।

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩জুলাই ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর