April 20, 2026, 6:12 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

সিলেট সিটি নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সিলেট সিটি নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরীসহ ছয় প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন। গত ২৮ জুন পর্যন্ত নয় প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তিন স্বতন্ত মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এরা হলেন এহসানুল হক তাহের, মুক্তাদির হোসেন তফাদার ও কাজী জসিম উদ্দিন। বিধি অনুযায়ী প্রার্থীদের ৩০০ জন ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষর প্রয়োজন হয়। এই প্রার্থীদের সমর্থন স্বাক্ষর ভুয়া প্রমাণিত হওয়ায় তাদের মনোয়ন বাতিল করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপির বিদ্রোহী প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিপিবি-বাসদ প্রার্থী আবু জাফর ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনে প্রার্থী মোয়াজ্জেম হোসেন। এছাড়া আট কাউন্সিলর ও সাত সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তফসিল অনুসারে আগামি ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ জুলাই প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ আগামি ৩০ জুলাই।

Share Button

     এ জাতীয় আরো খবর