March 25, 2026, 1:06 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ডুয়েটের ৬ শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ডুয়েটের ৬ শিক্ষার্থী

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছয় শিক্ষার্থী। সম্প্রতি ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো পত্রে এ তথ্য জানানো হয়েছে। ডুয়েটের তথ্য কর্মকর্তা জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ ও ২০১৬ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬৪ জনকে বাছাই করা হয়েছে। ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর স্বর্ণপদক ২০১৫ ও ২০১৬ সালের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তালিকা ইউজিসির কাছে পাঠিয়েছিলাম। কর্তৃপক্ষ সেখান থেকে ছয়জনকে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে। ইউজিসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেনÑপুরকৌশল অনুষদভুক্ত পুরকৌশল বিভাগের মো. সুমন মিয়া, যন্ত্রকৌশল অনুষদভুক্ত যন্ত্রকৌশল বিভাগের মো. মনির হোসেন এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদভুক্ত তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের জনি বড়ুয়া। এ ছাড়া ২০১৬ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেনÑপুরকৌশল বিভাগের মো. আরিফুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদভুক্ত ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তৌহিদুজ্জামান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স ও ইজ্ঞিনিয়ারিং বিভাগের মো. মর্তুজা হোসেন।

Share Button

     এ জাতীয় আরো খবর