March 15, 2026, 5:25 am

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় মা মেয়েসহ আহত ৪

মশাহিদ আহমদ  মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার ১২নং গিয়াসনগর ইউপি নিতেশ্বর গ্রামে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় সেলিনা বেগম (২৪). হাসিনা বেগম (৬৭), টুম্ম্পা আক্তার (২২), তাছলিমা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন গত ২৯ জুন বিকালে। এ রির্পোট লেখা পর্যন্ত গুরুতর আহত সেলিনা বেগম ও তার মা হাসিনা বেগম মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হোসনে আরা আক্তার বাদী হয়ে একই এলাকার দুলাল মিয়ার পুত্র রুবেল মিয়া (২৪), মৃতঃ ইউছুব মিয়ার পুত্র সোহেল আহমদ (২৮), আনিছ মিয়ার পুত্র আফজাল মিয়া (১৮), কাওছার মিয়া (২০), আনিছ মিয়া (৪৮), মজমিল মিয়ার পুত্র খালেদ মিয়া (২৫) ও জবেদ মিয়া (২৮)কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজ ৩০ জুন দুপুরে মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিবরনে জানা যায়- গত ২৯ জুন বিকাল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত সেলিনা বেগম এর শিশু পুত্র সোহাগ (১০) মীর বাড়ীর পুকুরে গোসল করতে গেলে সোহেল আহমদ তাকে গালিগালাজ করতে থাকেন। এ সময় তিনি প্রতিবাদ করলে সোহেল আহমদগংরা তাদের হাতে থাকা লাঠি, কাঠের বর্গা ও লোহার রড দিয়া এলোপাথারী ভাবে কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে শ্লীলতাহানি ও গুরুতর জখম করে তাদের সাথে থাকা স্বর্নের চেইন চিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী গুরুতর আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। মৌলভীবাজার মডেল থানার এস আই ওলিউর ঘটনার সত্যতা স্বীকার করে জানান- পরিবাররটিকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। পৃর্বেও ঐ পরিবারটিকে নির্যাতন ও হয়রানী করা হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩০জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর