December 17, 2025, 9:11 am

সংবাদ শিরোনাম
শিশু সাজিদের বাবা আমি বিচার চাই, আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি সিলেট বিভাগের কোন আসনে সহকারি রিটার্নি কর্মকর্তার দায়িত্বে কারা হাদির ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার এক যুগ পর মৌলভীবাজার চেম্বারে পূর্ণাঙ্গ নির্বাচন: নেতৃত্বে নতুন ভারসাম্য জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান

মেয়েরা শেষ বলে আয়ারল্যান্ডকে হারাল

মেয়েরা শেষ বলে আয়ারল্যান্ডকে হারাল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ ফাইনালের পর এবার আয়ারল্যান্ড সফরের শুরুতেও ম্যাচের শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। গতকাল ডাবলিনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আইরিশদের চার উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই ফরম্যাটে এটি বাংলাদেশের নবম জয়। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সালমা খাতুনের দল।

শেষ ১২ বলে ১৮ রান দরকার ছিল বাংলাদেশের। ১৯তম ওভারে আসে ১৪ রান। শেষ ওভারের চার বলে আসে তিন রান। কিন্তু পঞ্চম বলে রানআউট হন সানজিদা ইসলাম (৫)। শেষ বলে সিঙ্গেল নিয়ে দলকে স্নায়ুক্ষয়ী জয় এনে দেন ফাহিমা খাতুন। ১৮ বলে অপরাজিত ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।

যদিও শুরুতে নিগার সুলতানার ৩৮ বলে ৪৬ রানের ইনিংসই জয়ের ভিত গড়ে দিয়েছিল। টপঅর্ডারে আয়েশা রহমান ২৪, ফারজানা হক ১৩ রান করেন। ছয় উইকেটে ১৩৫ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

জয়ের সঙ্গে এই ম্যাচে বড় অর্জন এসেছে পেসার জাহানারা আলমের হাত ধরে। নারী আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট পেয়েছেন তিনি। ২৮ রান দিয়ে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পান জাহানারা। তার বোলিং তোপেই আগে ব্যাট করা আয়ারল্যান্ড আট উইকেটে ১৩৪ রানের বেশি যেতে পারেনি। স্বাগতিকদের পক্ষে ইসোবেল জয়েস ৪১, লুইস ২৮, অধিনায়ক ডেলানি ২২, গার্থ ২০ রান করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর