April 17, 2026, 12:05 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

লিচুর ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি চাষিরা

লিচুর ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি চাষিরা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গত কয়েক বছরের তুলনায় চলতি বছর রাঙামাটিতে লিচুর বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানী করা হচ্ছে এসব লিচু। এদিকে লিচুর দাম ভালো পাওয়ায় খুশি চাষিরাও। সরেজমিনে দেখা যায়, শহরের ফুটপাত দখল করে লিচু ব্যবসায়ীরা জমজমাট ব্যবসা করছেন। জেলা শহরের বিভিন্ন স্থানীয় বাজারগুলোতে লিচুর পসরা সাজিয়ে বসে আছে ক্রেতারা। পাশাপাশি মৌসুমী ব্যবসায়ীরা অন্যান্য ব্যবসার পাশাপাশি লিচুর ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। জেলা শহরের বনরূপা বাজার এলাকায় লিচু কিনতে আসা ব্যবসায়ী বজলু ইসলাম  জানান, এ বছর লিচুর বাম্পার ফলন হলেও দাম বেশ চড়া। বিশেষ করে চায়না-৩ লিচুর দাম সবচেয়ে বেশি। তারপরও ছেলে-মেয়ে, পরিবারদের জন্য মৌসুমী ফল লিচু কিনতে হয়।

বনরূপা বাজার এলাকার আরেক ক্রেতা গৃহিনী শিল্পী আক্তার  বলেন, মৌসুমী ফল স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে প্রতি বছর যত দাম হোক লিচু ক্রয় করি।

লিচু বিক্রেতা জাফর আলী  জানান, রাঙামাটিতে লিচুর ব্যাপক চাষ হয়েছে। তবে লিচুর দাম কমছে না। স্থানীয় কৃষকদের কাছ থেকে বেশি দামে ক্রয় করে জেলা শহরের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়।

লিচু বিক্রেতা বদি মিয়া  জানান, এ বছর লিচুর বাম্পার হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে এসব লিচু জেলায় বাইরে রপ্তানী করা হচ্ছে।

রাঙামাটি কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে ৮৭৬ হেক্টর জমিতে ৮ হাজার ৩০ মেট্রিক টন, ২০১৪ সালে ১৪৯১ হেক্টর জমিতে ১৩ হাজার ৬৭৩ মেট্রিক টন, ২০১৫ সালে ১৪৯৫ হেক্টর জমিতে ১৩ হাজার ৬৫০ মেট্রিক টন, ২০১৬ সালে ১৭৩০ হেক্টর জমিতে ১১ হাজার তিন মেট্রিক টন, ২০১৭ সালে ১৭৪২ হেক্টর জমিতে ১৩ হাজার ২৮৬ মেট্রিক টন এবং ১৮৪২ হেক্টর জমিতে ২৩ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর লিচুর ভাল ফলন হয়েছে বলে কৃষি বিভাগ জানায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি শাখার উপ-পরিচালক পবন কুমার চাকমা  বলেন, এ বছর জেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। প্রতিশত চায়না-৩ লিচু ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে এবং দেশীয় লিচু পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ১০০ টাকার মধ্যে। অন্যান্যবারের তুলনায় এ বছর লিচুর উৎপাদন যেমন বেশি হয়েছে তেমনি স্থানীয় কৃষকরা লাভবান হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর