March 8, 2026, 12:47 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মালিবাগে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

মালিবাগে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

pin up pinup

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. ফরিদ (৬০) নামে এক ভাঙারি ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, সকাল ১০টার দিকে ফরিদ মালিবাগ এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহত ফরিদের বাসা পুরান ঢাকার হোসনীদালান এলাকায়। গ্রামের বাড়ি হবিগঞ্জে। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

Share Button

     এ জাতীয় আরো খবর