April 13, 2026, 8:17 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাসিক নির্বাচন: মেয়র পদে লিটনের মনোনয়ন দাখিল

রাসিক নির্বাচন: মেয়র পদে লিটনের মনোনয়ন দাখিল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে মেয়র প্রার্থী লিটন দলীয় নেতাকর্মীদের নিয়ে কাদিরগঞ্জে থাকা তার বাবা শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবর ও পরে হজরত শাহ মখদুম (রহ.) রূপোশের মাজার জিয়ারত করেন। এ সময় সেখানে ১৪ দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান তিনি। রাজশাহী থেকে ১৪ দলের তিনিই একমাত্র নেতা হিসেবে দলের মনোনয়ন ফরম তোলেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরীক অন্য দলগুলোও লিটনকে সমর্থন দিয়েছেন। রাসিক নির্বাচনে এবার লিটনের জয়ের ব্যাপারে খুবই আশাবাদী আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম দাখিলের পর লিটন সাংবাদিকদের বলেন, নির্বাচনের প্রস্তুতি অনেক দিন ধরেই নেওয়া হয়েছে। প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ। আগের ভুল-ত্রুটি শুধরে তারা নৌকার পক্ষে ভোট চাইতে মহানগরের প্রতিটি বাড়ি বাড়ি গিয়েছেন। তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছেন। মানুষ তা বুঝতেও পেরেছেন। এবার রাজশাহীর মানুষ আর ভুল করবে না। এর আগে ২০১৩ সালের ১৫ জুন সুষ্ঠুভাবে রাজশাহী সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল আনুযায়ী আগামি ৩০ জুলাই এ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো গতকাল ২৮ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই এবং ১০ জুলাই প্রতীক বরাদ্দ শেষ করা হবে। ৩০ জুলাই সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভা থেকে রাজশাহী সিটি করপোরেশনে রূপ নেওয়ার পর মেয়র পদে প্রথম ভোট হয় ১৯৯৪ সালে। সেবার বিজয় হয়েছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। ২০০২ সালের নির্বাচনেও জয় পান তিনি। দীর্ঘ ১৭ বছর তিনি মেয়রের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নির্বাচনে জয় পান ১৪ দলের প্রার্থী আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। তবে নানা সমীকরণে ২০১৩ সালে মেয়র নির্বাচিত হন বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

Share Button

     এ জাতীয় আরো খবর