April 16, 2026, 1:42 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সিসিকের মেয়র পদ ছাড়লেন আরিফ

সিসিকের মেয়র পদ ছাড়লেন আরিফ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে পদ ছাড়লেন মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে শেষ কর্মদিবসে ব্যস্ত সময় পার করেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে বিভিন্ন ফাইলপত্রে শেষবারের মতো স্বাক্ষর করেন আরিফুল হক চৌধুরী। তাকে ঘিরে রয়েছে মানুষের ভিড়। কর্মকর্তা-কর্মচারীরাও তাকে ঘিরে ছিলেন উদগ্রীব। এদিন সকাল থেকে অফিসিয়াল কার্যক্রম শেষ করে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নগরভবনে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দায়িত্বভার হস্তান্তরকালে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মকালীন সময়ে আপনারা অনেক কষ্ট করেছেন। অফিসের নির্ধারিত সময় ব্যতিরেকেও অফিস করেছেন। অনেক সময় অফিস বন্ধ থাকা সত্ত্বেও আপনাদের কষ্ট করতে হয়েছে। চলার পথে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর