রংপুর জেলা প্রতিনিধিঃ
গত ২৬ জুন সন্ধ্যা ৭টার দিকে মিঠাপুকুর থানা এলাকায় ওসি ডিবি (দক্ষিণ), মনোজ কুমার এর নেতৃত্বে এস আই, মো: আবু হোসেন, এসআই, কামাল পারভেজ, এসআই, শাহিনুর ইসলাম সিদ্দিকী মাদক বিরোধী
অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: মাহাবুবার রহমান (৩২), পিতা-মো: এনামুল হক, গ্রাম-দেবকুন্ডা (জোতাল) থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর, ও মো: বাবলু মিয়া (৩০), পিতা-মৃত আবুল কাশেম, গ্রাম-কেশবপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর ২০০ বোতল ফেনসিডিলসহ হাত নাতে গ্রেফতার হয়। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। বিশ্বস্তসূত্রে জানা যায় অত্র এলাকায় ও পীরগঞ্জ উপজেলার আদিবাসী এলাকায় এ মাদক বিরোধী অভিযানের মধ্যেও মাদক ব্যবসা জমজমাটভাবে চলছে এবং এখানে বাইরের থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারী এসে তাদের কর্মকান্ড নির্বিঘ্নে পরিচালনা করছে। এলাকাবাসী এ ব্যাপারে প্রশানকে কঠোর অবস্থান নেয়ার জন্য জোর দাবি জানায়।
প্রাইভেট ডিটেকটিভ/২৮জুন ২০১৮/ইকবাল