February 11, 2026, 7:13 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

রাজশাহীতে শ্বশুর-শাশুড়ির দায়ের করা মামলায় জামাই জেলে

মোঃ শামীম ফয়সাল রাজপাড়া (রাজশাহী) প্রতিনিধিঃ

শাশুড়ি মেরিনা বেগম জামাই এর বিরুদ্ধে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পনোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ এর ১ ধারায় মামলা দায়ের করেছেন। জামাই এর বিরুদ্ধে শ্বশুর-শাশুড়ির অন্তররঙ্গ দৃশ্য ধারণ করে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

মামলার তথ্য বিবরণী থেকে জানা যায়,অভিযুক্ত আসামী আবু সাইদ মেরিনা বেগমের মেয়ের একমাত্র জামাই। জামাই আর মেয়ের বাড়ি পাশাপাশি। শাশুড়ি মেরিনা বেগম উল্লেখ করেছেন যে,”জামাই মাঝে-মধ্যেই তার বাড়ি আসতো। ২৪ জুন রাতে জামাই আমাদের বাড়িতে আসে।
এসে আমার কাছে বলে আমার ফোনে আপনাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও আছে। আমি ছবিগুলো দেখতে চাই সে আমাকে দেখায়। তারপর আমি ছবি আর ভিডিওগুলো নষ্ট করতে বলি।
সে আমার কাছে এর বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করে। আর বলে টাকা না দিলে এগুলো সব নেটে ছেড়ে দেওয়া হবে আর মেয়েকে তালাক দিবে।”
এদিকে অভিযুক্ত আসামী আবু সাইদের স্ত্রী মেরিনা বেগমের মেয়ে নিজের স্বামীকে নির্দোষ দাবি করেছে। তিনি বলেছেন,”তার স্বামীকে ষড়যন্ত্র করে ফাসানো হয়েছে। দীর্ঘ ৮ বছর আগে তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক থেকে বিয়ে হয়। আমরা চার ভাই,আমি বাড়ির একমাত্র মেয়ে। আমাদের সম্পর্ক আমার বাব-মা মেনে নেয় নি। দীর্ঘদিন যোগাযোগ ছিল না। বিগত ২-৩ বছর ধরে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। আমার বাবা-মা আমাকে প্রায় ডিভোর্স দেওয়ার জন্য বলতো। তবে আমি কখোনই রাজি হই নি।
রাজশাহীর গোদাগাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে। গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি সূত্র জানিয়েছেন,আদালতের নির্দেশে আরও উচ্চতর তদন্ত চলছে। ইতিঃমধ্যে তারা অভিযুক্ত আসামী আবু সাইদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৮জুন ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর