April 13, 2026, 11:00 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

গাজীপুরে আবার ভোট চায় বিএনপি

গাজীপুরে আবার ভোট চায় বিএনপি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের  ফলাফল ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান করে পুনরায় ভোট  দাবি করেছে বিএনপি। নির্বাচনের পরদিন গতকাল বুধবার সকালে বেসরকারি ফলাফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, গাজীপুরে নির্বাচন নির্বাচনের নামে শুধুমাত্র একটি তামাশা হয়েছে। ভোট ডাকাতির নতুন নতুন কৌশল আবিষ্কার করে তা প্রয়োগ করেছে। দলীয় অবস্থান তুলে ধরে ফখরুল বলেন, আমরা গাজীপুর সিটি নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখান করছি। আমরা এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি। জনগণকে এই ভোট ডাকাতির বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানাচ্ছি। কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগের মধ্যে বড় ধরনের গোলযোগহীন গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। ৪১৬ কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের জাহাঙ্গীর পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। অর্থাৎ সাবেক সাংসদ হাসান সরকারের চেয়ে দুই লাখ দুই হাজার ৩৯৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর। ১১ লাখ ৩৭ হাজার ভোটারের এই সিটি করপোরেশনে মোট কেন্দ্র ছিল ৪২৫টি। ব্যালট বাক্স ছিনতাই ও জালভোটসহ বিভিন্ন অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত হয়। এই ৯ কেন্দ্রে সর্বমোট ভোট ছিল ২৩ হাজার ৯৫৯টি। গাজীপুর সিটি করপোরেশনে ২০১৩ সালের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আজমতউল্লাহ খানকে এক লাখ ৩২ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন বিএনপি নেতা এম এ মান্নান। এবার দলীয় প্রতীকে অনুষ্ঠিত নির্বাচনে তাকে বাদে দিয়ে বিএনপি প্রার্থী করে প্রবীণ নেতা হাসান সরকারকে।

মির্জা ফখরুল বলেন, খুলনায় নতুন কৌশলে ভোট ডাকাতি করে তারই ধারাবাহিকতায় গাজীপুরে এই নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে।  জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ‘প্রত্যক্ষ সহযোগিতায়’ সরকার গাজীপুরে ‘বিএনপির বিজয়’ ছিনিয়ে নিয়েছে। তারা রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করেছে। গণমাধ্যমকে হুমকি দিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখার চেষ্টা করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারা (আওয়ামী লীগ) আগের রাতেই অনেক ভোট দিয়ে দিয়েছে। এটা ভোটের পারসেনটেজ দেখলে বোঝা যায়। ভোটের টার্ন আউট কত আর টোটালটা কত? তা থেকেই বোঝা যায় যে আগের রাতে ভোট দিয়ে দেওয়া হয়েছে। এটা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে এই  সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না।

তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থীর অনেক এজেন্টকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, অনেককে বাসা থেকেই বের হতে দেওয়া হয়নি। অনেককে পথেই বাধা দিয়ে রুখে দেওয়া হয়েছে। এসব দৃশ্য গণমাধ্যমের কর্মীরা গতকাল (মঙ্গলবার) নিজেরাই দেখেছেন। এই ষড়যন্ত্রে সরকার, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন এক হয়ে কাজ করেছে।

দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা পরিষ্কার হয়ে গেছে, সরকার একটি নির্বাচনী প্রকল্প করেছে, তার অংশ হিসেবে খুলনায় যা ঘটিয়েছিল, গাজীপুরেও একই কাজ করেছে। সেই ‘নীল নকশার অংশ হিসেবে’ পুলিশের একটি অংশ ও নির্বাচন কমিশন মিলে একের পর এক নির্বাচনকে কব্জা করে চলেছে বলে মন্তব্য করেন খসরু।

তিনি বলেন, গণতন্ত্র ফিরে পেতে হলে এই নির্বাচনী প্রকল্পকে ভেঙে দিতে হবে।

সাম্প্রতিক ভোটগুলোতে কারচুপির অভিযোগ করলেও বিএনপি ‘আন্দোলনের অংশ’ হিসেবে’ রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে অংশ নেবে বলে দলীয় সিদ্ধান্তের কথা জানান মহাসচিব ফখরুল।

তিনি বলেন, সরকারের নির্লজ্জ গণবিরোধী চরিত্র উন্মোচনের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি আন্দোলনের অংশ হিসেবে। আসন্ন বরিশাল, রাজশাহী  ও সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি একই কারণে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান ‘জনবিচ্ছিন্ন সরকারের প্রকৃত চেহারা’ উন্মোচন ও নির্বাচন কমিশনের ‘অযোগ্যতা ও পক্ষপাতিত্ব’ এই নির্বাচনগুলোর মধ্য দিয়েই প্রমাণিত হচ্ছে বলে মন্তব্য করেন ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান মির্জা ফখরুল। সেই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমানকে সরকার ‘নীল নকশার গল্প’ সাজিয়ে গ্রেপ্তার করেছে অভিযোগ করে অবিলম্বে তারও মুক্তির দাবি জানান তিনি। গাজীপুর নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির এই নেতাকে সোমবার তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানিও উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর